প্রতিদিন পেয়ারা খেলে আমাদের শরীরে কী কী পরিবর্তন আসে? জেনে নিন পেয়ারার ৭টি দারুণ স্বাস্থ্যগুণ সম্পর্কে।
ভিটামিন সি, ডায়েটারি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পেয়ারা। এই ফলটি নিয়মিত খেলে বিভিন্ন রোগবালাই শরীর থেকে দূরে থাকে।
একটি কমলালেবুর চেয়ে পেয়ারায় অনেক বেশি ভিটামিন সি থাকে। এটি আমাদের ইমিউন সেলগুলোকে শক্তিশালী করে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।
পেয়ারায় থাকা উচ্চ মাত্রার ডায়েটারি ফাইবার বা আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করে। এটি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং হজমশক্তি বাড়াতে দারুণ কাজ করে।
গ্লাইসেমিক ইনডেক্স কম থাকায় পেয়ারা রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে বাড়ায়। তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি অত্যন্ত নিরাপদ ও উপকারী ফল।
পেয়ারায় থাকা পটাশিয়াম এবং দ্রবণীয় ফাইবার উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। পাশাপাশি এটি শরীরের কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে।
অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি অক্সিডেটিভ স্ট্রেস কমায়। স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য প্রয়োজনীয় কোলাজেন উৎপাদনেও পেয়ারা দারুণ সাহায্য করে।
Amla Benefits: রোজ একটা করে আমলকী খেলে শরীরে কী কী ম্যাজিক হয় জানেন?
রোজকার ব্যবহারের জন্য সেরা কিছু রুপোর নূপুর, দেখে নিন
Squat Exercises: মজবুত পায়ের জন্য ৮টি সেরা স্কোয়াট