Bangla

ভেজানো আমন্ড খান, দূরে থাকবে এই সব রোগ

সকালে ভেজানো আমন্ড খাওয়ার অভ্যাস আছে? এই একটা অভ্যাসই আপনাকে একাধিক রোগ থেকে দূরে রাখতে পারে। আসুন, জেনে নিই এর উপকারিতাগুলো।
Bangla

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

সকালে খালি পেটে ভেজানো আমন্ড খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। হজমশক্তিও উন্নত হয়। এছাড়া এটি হার্ট ও মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
Image credits: Getty
Bangla

ওজন কমাতে সাহায্য করে

জলে ভিজিয়ে রাখলে আমন্ডের খোসা ছাড়ানো সহজ হয়। নরম হয়ে যাওয়ায় চিবোতেও সুবিধা হয়। এই ভেজানো আমন্ড শরীরের ওজন কমাতেও দারুণভাবে সাহায্য করে।
Image credits: Getty
Bangla

খিদে নিয়ন্ত্রণে রাখে

আমন্ডে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার থাকে। তাই এটি খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে। ফলে খিদে নিয়ন্ত্রণে থাকে এবং বারে বারে খাওয়ার প্রবণতা কমে।
Image credits: Getty
Bangla

হার্টের স্বাস্থ্য ভালো রাখে

আমন্ডে মনোআনস্যাচুরেটেড ফ্যাট, পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো উপাদান রয়েছে। এই উপাদানগুলি কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।
Image credits: Getty
Bangla

মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়

আমন্ডে রাইবোফ্ল্যাভিন এবং এল-কার্নিটিনের মতো পুষ্টি উপাদান থাকে। এই উপাদানগুলি মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এবং স্মৃতিশক্তি কমে যাওয়ার সমস্যা প্রতিরোধ করে।
Image credits: Getty
Bangla

ত্বককে উজ্জ্বল করে তোলে

আমন্ডে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। এটি ত্বকের কোষকে ক্ষতির হাত থেকে বাঁচায় এবং বয়সের ছাপ পড়তে দেয় না। ফলে ত্বক থাকে উজ্জ্বল ও সতেজ।
Image credits: Getty

মনকাড়া কয়েকটি শাড়ির ডিজাইন, দেখলেই কিনতে ইচ্ছে করবে!

Inhaler: আপনার ইনহেলার দূষণ ছড়াচ্ছে ৫ লক্ষ গাড়ির সমান! বলছে গবেষণা

Bad Cholesterol: এই ৬টি খাবার বাড়িয়ে দেয় 'খারাপ' কোলেস্টেরল, আজই বাদ দিন, জানুন এক ক্লিকে

তেতো হলেও অমৃত! পুজোর আগে ওজন কমাতে নিয়মিত উচ্ছে খান