হাই হিল জুতো পরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে, এমন শহরের কথা শুনেছেন কখনও? হ্যাঁ, গ্রিসের বেশ কিছু জায়গায় হাই হিল পরা একেবারেই নিষিদ্ধ। কিন্তু কেন এমন নিয়ম?
প্রাচীন স্মৃতিস্তম্ভগুলো রক্ষা করার জন্যই গ্রিস সরকার ২০০৯ সালে হাই হিল জুতোর ওপর এই কড়া নিষেধাজ্ঞা জারি করে।
হাই হিল জুতোর কারণে মার্বেলের মেঝে এবং ঐতিহাসিক নিদর্শনগুলোর মারাত্মক ক্ষতি হয়। সেই ক্ষতি আটকাতেই এই অভিনব পদক্ষেপ নেওয়া হয়েছে।
পুরো গ্রিস জুড়ে কিন্তু এই নিয়ম নেই। শুধুমাত্র নির্দিষ্ট কিছু প্রাচীন এবং প্রত্নতাত্ত্বিক স্থানেই হাই হিল পরা নিষিদ্ধ করা হয়েছে।
এথেন্সের বিখ্যাত 'ওডিওন অফ হেরোডস অ্যাটিকাস' (Odeon of Herodes Atticus) থিয়েটারে হাই হিল পরে ঢোকার ওপর কড়া নিষেধাজ্ঞা রয়েছে।
১৬১ খ্রিস্টাব্দে হেরোডস অ্যাটিকাস তাঁর স্ত্রীর স্মৃতিতে এই ঐতিহাসিক থিয়েটারটি নির্মাণ করেছিলেন। এটি গ্রিসের অন্যতম প্রাচীন একটি নিদর্শন।
হাই হিল জুতোর পাশাপাশি এই স্মৃতিস্তম্ভগুলোতে চুইংগাম এবং খাবার নিয়ে ঢোকাও নিষিদ্ধ। কারণ, খাবারের টুকরো পড়েও এই জায়গাগুলোর ক্ষতি হতে পারে।
এই থিয়েটারে কোনও অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে দর্শনার্থীদের অবশ্যই প্রবেশের নিয়মকানুনগুলো ভালো করে জেনে নেওয়া উচিত।
পর্যটকদের অতিরিক্ত ভিড় এবং বিভিন্ন অনুষ্ঠানের কারণে যাতে ঐতিহাসিক স্থাপত্যগুলোর কোনও ক্ষতি না হয়, সেটাই এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য।
Gold Earrings: অফিস বা বাড়িতে রোজ ব্যবহারের কম বাজেটের সোনার দুল
ভিটামিন সি-র ঘাটতি মেটাতে রোজকার ডায়েটে রাখুন এই ৬টি খাবার
Bracelet Designs: আজকের প্রজন্মের মেয়েদের পছন্দের ইউনিক ব্রেসলেট!
Guava Benefits: রোজ পেয়ারা খেলে শরীরে কী কী ম্যাজিক হয় জানেন?