সুস্থ থাকতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শরীরে ভিটামিন সি অত্যন্ত জরুরি। জেনে নিন কোন ৬টি খাবার থেকে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাবেন।
পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। ১০০ গ্রাম পেয়ারা থেকে আপনি প্রায় ২১৪ মিলিগ্রাম ভিটামিন সি পেতে পারেন।
আমলকী ভিটামিন সি-র একটি চমৎকার উৎস। এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত বাড়াতে সাহায্য করে।
অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পেঁপেতে প্রচুর ভিটামিন সি রয়েছে। ১০০ গ্রাম পেঁপে খেলে শরীরে প্রায় ৬২ মিলিগ্রাম ভিটামিন সি ঢোকে।
এক কাপ স্ট্রবেরিতে প্রায় ৮০ মিলিগ্রাম ভিটামিন সি থাকে। এটি যেমন সুস্বাদু, তেমনই স্বাস্থ্যকর একটি স্ন্যাকস।
কিউই ফলেও ভিটামিন সি-র পরিমাণ অনেক বেশি। একটি কিউই থেকে আপনি প্রায় ৬৪ মিলিগ্রাম ভিটামিন সি পেতে পারেন।
আনারসে প্রচুর ভিটামিন সি থাকে। এর পাশাপাশি এতে প্রাকৃতিক ম্যাঙ্গানিজ রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কাজ করে।
Bracelet Designs: আজকের প্রজন্মের মেয়েদের পছন্দের ইউনিক ব্রেসলেট!
Guava Benefits: রোজ পেয়ারা খেলে শরীরে কী কী ম্যাজিক হয় জানেন?
Choker Necklace Designs: শাড়ি ও লেহেঙ্গায় দারুণ মানাবে এই চোকারগুলো