আপনি কি নিরামিষ খান? মাছ-মাংস না খেলেও শরীরে প্রোটিনের ঘাটতি মেটাতে রোজকার ডায়েটে অনায়াসেই রাখতে পারেন এই খাবারগুলো।
এক কাপ সয়াবিনে প্রায় ২৯ গ্রাম প্রোটিন থাকে। এটি ১০০ গ্রাম চিকেন ব্রেস্টের সমান! সয়াবিন খেলে ওজন কমাতেও দারুণ সাহায্য পাওয়া যায়।
সবুজ মটরশুঁটিতে ক্যালোরি বেশ কম থাকে। তবে এতে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন এ, কে, সি, থায়ামিন, ফোলেট এবং ম্যাগনেসিয়াম রয়েছে।
২০ থেকে ২৫টি কাঠবাদামে প্রায় ৬ গ্রাম প্রোটিন থাকে। এতে থাকা ফাইবার বারবার খিদে পাওয়ার প্রবণতা কমায় এবং ওজন নিয়ন্ত্রণে রাখে।
কুমড়োর বীজ প্রোটিন এবং আনস্যাচুরেটেড ফ্যাটের একটি চমৎকার উৎস। এতে প্রচুর পরিমাণে ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিডও পাওয়া যায়।
অঙ্কুরিত ডাল বা স্প্রাউটসে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিন থাকে। অন্যান্য প্রোটিনের উৎসের তুলনায় এটি বেশ সস্তাও বটে।
যেকোনো ধরনের বাদাম আমাদের বারবার খিদে পাওয়ার সমস্যা দূর করে। শরীরের জন্য প্রয়োজনীয় অনেক পুষ্টি উপাদান এতে ভরপুর মাত্রায় থাকে।
Dark Chocolate Benefits: ডার্ক চকোলেটের ৬টি চমকে দেওয়া স্বাস্থ্যগুণ কী?
Weight Loss Drinks: ওজন কমাতে সকালে খালি পেটে খান এই ৬টি পানীয়
Weight Loss Drinks: ওজন কমাতে সকালে খালি পেটে খাবেন যে ৬টি পানীয়
Blouse Designs: পুজোর আগে ট্রাই করুন এই কয়েকটা ট্রেন্ডি ব্লাউজ ডিজাইন