Bangla

পিরিয়ডস

পিরিয়ডসের সময় মহিলাদের নানা শারীরিক অস্বস্তি হয়। তার মধ্যে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন একটি অন্যতম বড় সমস্যা।
Bangla

জল পান করুন

পিরিয়ডসের সময় শরীরকে হাইড্রেটেড রাখা খুব জরুরি। বেশি করে জল পান করুন। এতে হজমশক্তি ভালো থাকে এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়।
Image credits: Getty
Bangla

প্রোবায়োটিক খাবার

দই, ফারমেন্টেড খাবার এবং বিভিন্ন শাকসবজি খান। এই খাবারগুলি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায়।
Image credits: Getty
Bangla

হালকা ব্যায়াম জরুরি

পিরিয়ডসের সময় যোগাসন বা হাঁটার মতো হালকা ব্যায়াম করুন। এই ব্যায়ামগুলি হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে।
Image credits: Freepik
Bangla

ফাইবার-যুক্ত খাবার

আপনার রোজকার ডায়েটে ওটস, খোসা-সহ শস্য, ফল এবং সবুজ শাকসবজি রাখুন। এই ফাইবার-যুক্ত খাবারগুলি কোষ্ঠকাঠিন্য কমাতে দারুণ কার্যকর।
Image credits: our own
Bangla

ক্যাফেইন এড়িয়ে চলুন

পিরিয়ডসের সময় অতিরিক্ত ক্যাফেইনযুক্ত পানীয়, যেমন চা বা কফি, এড়িয়ে চলুন। এর ফলে পেট ফাঁপা এবং গ্যাসের সমস্যা হতে পারে।
Image credits: Getty
Bangla

দুগ্ধজাত পণ্য

অনেকের ক্ষেত্রেই পিরিয়ডসের সময় দুগ্ধজাত খাবার হজমের সমস্যা তৈরি করে। এর থেকে কোষ্ঠকাঠিন্যও হতে পারে। তাই এই সময়টা এগুলি এড়িয়ে চলাই ভালো।
Image credits: Getty
Bangla

অল্প পরিমাণে খাবার

পিরিয়ডসের সময় একবারে অনেকটা না খেয়ে, অল্প পরিমাণে বারে বারে খাবার খান। এতে হজম ভালো হয় এবং পেট ফাঁপার মতো সমস্যাও কমে।
Image credits: Getty

Cotton Blend Saree: মহিলাদের জন্য রইল ৭ স্টাইলিশ কটন ব্লেন্ড শাড়ি

Silver Anklet: দেখুন ডবল লেয়ার রুপোর অ্যাঙ্কলেট ৭ ট্রেন্ডি ডিজাইন

Soaked Almonds: রোজ একমুঠো ভেজানো আমন্ড খান, কারণ জানলে অবাক হবেন

এই ফলগুলো খেলে শরীরে ফাইবারের ঘাটতি হবে না, ওজনও থাকবে নিয়ন্ত্রণে