Bangla

চুলের বৃদ্ধিতে ফ্ল্যাক্সসিডের জাদু

চুল ঘন আর লম্বা করতে চান? ব্যবহার করে দেখুন ফ্ল্যাক্সসিড। রইল কয়েকটি সহজ উপায়।

Bangla

কেন ফ্ল্যাক্সসিড এত উপকারী?

চুলের বৃদ্ধির জন্য ফ্ল্যাক্সসিড দারুণ একটি উপাদান। এতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট চুলকে গোড়া থেকে মজবুত করে তোলে।

Image credits: Social media
Bangla

ফ্ল্যাক্সসিড হেয়ার মাস্ক বানানোর পদ্ধতি

২ কাপ জলে ২ টেবিল চামচ ফ্ল্যাক্সসিড দিন। এর মধ্যে ২ টেবিল চামচ নারকেল তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

Image credits: social media
Bangla

শ্যাম্পু করার সঠিক নিয়ম

এই মাস্ক চুলে লাগিয়ে ২ ঘণ্টা অপেক্ষা করুন। তারপর কোনও মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এতে চুল নরম ও উজ্জ্বল হবে।

Image credits: social media
Bangla

বানিয়ে নিন ফ্ল্যাক্সসিড জেল

একটি পাত্রে দুই কাপ জল ফুটিয়ে নিন। জল ফুটতে শুরু করলে তাতে ফ্ল্যাক্সসিড দিয়ে দিন। প্রায় ১০-১৫ মিনিট ধরে এটি রান্না করুন।

Image credits: Getty
Bangla

মিশ্রণটি ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন

মাঝে মাঝে নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে জেলের মতো হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন।

Image credits: Getty
Bangla

জেল ছেঁকে আলাদা করে নিন

এরপর একটি পরিষ্কার কাপড় বা ছাঁকনি দিয়ে ছেঁকে বীজ থেকে জেল আলাদা করে একটি পাত্রে রাখুন।

Image credits: Getty
Bangla

কীভাবে ব্যবহার করবেন এই জেল?

জেল ঠান্ডা হয়ে গেলে এর সঙ্গে অ্যালোভেরা জেল, ভিটামিন ই ক্যাপসুল এবং আমন্ড অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি স্ক্যাল্প ও চুলে ভালো করে লাগান।

Image credits: social media

Beetroot Benefits: আপনি কি রোজ বিট খান? তাহলে এই গুণগুলো অবশ্যই জানুন

Dark Circles: চোখের তলার কালি দূর করার ৭টি সহজ উপায়

আপনি কি রোজ বিট খান? তাহলে এই কয়টি জিনিস অবশ্যই জেনে নিন

Skin Tags And Warts: রসুনের এই ব্যবহারে আঁচিল উধাও হবে চিরতরে!