আমরা ধোসার প্যানে তেল মাখানোর জন্য রোজই ব্রাশ ব্যবহার করি। এই চিটচিটে ভাব দূর করতে আর ঘষে ঘষে পরিষ্কার করার দরকার নেই।
এই চিটচিটে ভাব দূর করতে আর ঘষে ঘষে পরিষ্কার করার দরকার নেই। ঘরে থাকা মাত্র দুটি জিনিস দিয়েই এই সমস্যার সমাধান সম্ভব।
প্রথমে একটি গ্লাসে কিছুটা গরম জল নিন। এবার তার মধ্যে সামান্য ভিম লিকুইড দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন।
তেলতেলে হয়ে থাকা ব্রাশটি ওই গরম জলের মিশ্রণে ডুবিয়ে রাখুন। অন্তত ১৫ মিনিট এভাবেই রেখে দিন।
১৫ মিনিট পর দেখবেন জলের রং পুরোপুরি বদলে গেছে। ব্রাশের ভেতরে জমে থাকা সমস্ত তেল ও ময়লা জলে মিশে যাবে।
এরপর সাধারণ জলে সাবান দিয়ে ব্রাশটি ধুয়ে শুকিয়ে নিন। দেখবেন আপনার ব্রাশ একদম নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে! সপ্তাহে অন্তত একবার এই পদ্ধতিটি কাজে লাগান।
Skincare Tips: ত্বকের যত্নে হলুদ নাকি বেসন, কোনটি বেশি উপকারী?
Sleeve Designs: শাড়ির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেবে স্লিভ ব্লাউজগুলি
Iron Rich Foods: রক্তাল্পতা দূর করতে পাতে রাখুন এই ৭টি খাবার
Ghee Health Benefits: রোজ সকালে এক চামচ ঘি খেলে কী হয়?