Kitchen Hack: কাঁচকলা কাটার সময় হাতে কষ লাগছে? ট্রাই করুন এই সহজ টিপস
এর আঠা বা কষ হাত ও ছুরিতে এমনভাবে লেগে যায় যে উঠতেই চায় না। তবে কিছু সহজ ঘরোয়া উপায় মানলে হাতে আর কষ লাগবে না, আর হাত কালোও হবে না।
Lifestyle Oct 24 2026
Author: Subhankar Das Image Credits:chatgpt
Bangla
হাতে তেল মেখে নিন
কাঁচকলা কাটার আগে হাতের তালু ও ছুরিতে সামান্য রান্নার তেল মেখে নিন। তেল মাখলে কাঁচকলার কষ আর হাতে সেঁটে বসবে না।
Image credits: stockPhoto
Bangla
নুন ও হলুদের জল
একটি পাত্রে জল নিয়ে তাতে সামান্য নুন ও হলুদ মিশিয়ে নিন। কাঁচকলা কাটার পর টুকরোগুলো সঙ্গে সঙ্গে এই জলে ফেলে দিন। এতে টুকরোগুলো কালো হবে না এবং কষও সহজে ছেড়ে যাবে।
Image credits: stockPhoto
Bangla
পাতিলেবুর রসের ম্যাজিক
হাতে তেল মাখতে পছন্দ না করলে কাঁচকলা কাটার আগে সামান্য পাতিলেবুর রস মেখে নিতে পারেন। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড হাতের কষ দূর করতে দারুণ কাজ করে।
Image credits: our own
Bangla
দুধ বা ঘোল ব্যবহার করুন
কাঁচকলা কাটার সময় হাতে কষ লেগে গেলে সামান্য দুধ বা পাতলা ঘোল দিয়ে হাত ধুয়ে নিন। এই উপায়ে হাতের কষ খুব দ্রুত উঠে যায়।
Image credits: Istock photos
Bangla
পিলারের বদলে ছুরি ব্যবহার করুন
হাতে কষ লেগে গেলে তেল ঘষে সাবান দিয়ে ধুয়ে ফেলুন। অথবা হালকা গরম জলে হাত রাখলেও কষ উঠে যায়। কাঁচকলার খোসা ছাড়ানোর সময় পিলারের বদলে ছুরি ব্যবহার করলে হাতে কষ কম লাগে।