Bangla

ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ

ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ (IBD) থেকে বাঁচতে কী কী বিষয় মাথায় রাখবেন? জেনে নিন কয়েকটি জরুরি লাইফস্টাইল টিপস।
Bangla

জীবনযাত্রায় কিছু বদল আনলেই IBD দূরে রাখা সম্ভব।

ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ (IBD) হল এমন একটি রোগ, যা আমাদের খাদ্যনালী বা অন্ত্রে প্রদাহ সৃষ্টি করে। এটি পুরো পাচনতন্ত্র বা তার কোনও একটি অংশেও হতে পারে।
Image credits: Getty
Bangla

ঝাল ও ফ্যাটযুক্ত খাবার এড়িয়ে চলুন

অতিরিক্ত ঝাল, বেশি তেল-মশলাযুক্ত খাবার, প্রসেসড ফুড এবং ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলুন। এই ধরনের খাবার হজমের সমস্যা বাড়িয়ে অন্ত্রে অস্বস্তি তৈরি করতে পারে।
Image credits: Social Media
Bangla

ডায়েটে রাখুন সুষম খাবার

সহজে হজম হয় এমন সুষম খাবার খাওয়ার চেষ্টা করুন। এর ফলে অন্ত্রের উপর চাপ কমে এবং হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকে।
Image credits: Getty
Bangla

মানসিক চাপ কমান

অতিরিক্ত মানসিক চাপ IBD-র উপসর্গ আরও বাড়িয়ে দেয়। স্ট্রেস অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও প্রভাবিত করে।
Image credits: Freepik
Bangla

ভুলেও নিজে ডাক্তারি করবেন না

চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ওষুধ খাবেন না। অতিরিক্ত ব্যথানাশক ওষুধ বা সাপ্লিমেন্ট অন্ত্রের প্রদাহ বাড়িয়ে দেয়। ধূমপান ক্রোন'স ডিজিজের ঝুঁকি বাড়ায়, তাই এটিও ছাড়তে হবে।
Image credits: Freepik
Bangla

নিয়মিত ব্যায়ামের অভ্যাস করুন

প্রতিদিন হালকা ব্যায়াম, যেমন হাঁটা বা যোগাসন, হজমশক্তি উন্নত করতে সাহায্য করে। একইসঙ্গে এটি মানসিক চাপ কমাতেও খুব কার্যকর।
Image credits: Getty

Smokey Eye: গোলগাল মুখকে স্লিম দেখানোর সহজ স্মোকি আই মেকআপ টিপস

মস্তিষ্কের শক্তি বাড়াতে রোজ খান এই ৭টি খাবার

Good Digestion: হজমশক্তি বাড়াতে রোজ খান এই ৭টি ফল, পেট থাকবে একেবারে পরিষ্কার

Sweet Potato Benefits: রোজ রাঙা আলু খেলে কী কী উপকার হয় জানেন?