সাধারণ আলু নয়, মিষ্টি আলু বা রাঙা আলু স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। রোজের ডায়েটে এটি রাখলে অনেক শারীরিক সমস্যা দূরে থাকে। দেখে নিন এর কিছু অসাধারণ গুণ।
মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন থাকে। এই উপাদানটি শরীরে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
মিষ্টি আলুতে প্রচুর ফাইবার থাকে। এই ফাইবার ধীরে ধীরে হজম হয়। ফলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বেড়ে যাওয়া আটকায়।
মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এই খনিজটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এর ফলে হৃদরোগের ঝুঁকিও কমে।
এর মধ্যে থাকা সলিউবল ও ইনসলিউবল ফাইবার অন্ত্রে স্বাস্থ্যকর মাইক্রোবায়োম তৈরি করে। এটি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও প্রতিরোধ করে।
মিষ্টি আলুতে ফাইবার বেশি থাকায় এটি খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে। ফলে বারবার খাওয়ার প্রবণতা কমে এবং ক্যালোরি গ্রহণও নিয়ন্ত্রণে থাকে।
লিভারের স্বাস্থ্যের জন্য মিষ্টি আলু খুব উপকারী। এর মধ্যে থাকা উচ্চ ফাইবার ইনসুলিন সেনসিটিভিটি উন্নত করে। এটি লিভারে চর্বি জমা হওয়াও কমায়।
Inflammatory Bowel Disease: এই রোগ এড়াতে জীবনযাত্রায় কী কী বদল আনবেন?
Eye Health: দৃষ্টিশক্তি বাড়াতে চান? ডায়েটে রাখুন এই ৭টি খাবার
নিয়মিত রাঙা আলু খেলে পাবেন এই দারুণ স্বাস্থ্য উপকারিতা
বর্ষায় ঘরের ভেতর এই ৭টি গাছ রাখতেই হবে, যত্ন নেওয়াও খুব সহজ