Bangla

নিরামিষের বিপুল কদর

বেঙ্গালুরুতে নিরামিষ খাবারের বেশ কদর রয়েছে। বিশেষ করে বাড়িতে তৈরি সজনে পাতা বা মোরিঙ্গা চাটনি খেতে দারুণ ভালোবাসেন শহরবাসী।

Bangla

সজনে পাতার চাটনি

বেঙ্গালুরুর যে কোনও হোটেলে খাবার অর্ডার করলে সম্বর ও রসমের সঙ্গে সজনে পাতার চাটনি পরিবেশন করা হয়ই। চলুন জেনে নিই এই সুস্বাদু পদ তৈরির পদ্ধতি।

Image credits: Getty
Bangla

উপকরণ

সজনে পাতা, শুকনো লঙ্কা, ছোট পেঁয়াজ, ছোলার ডাল, বিউলি বা উরদ ডাল, রসুন, তেঁতুল, নারকেল, জিরে, মুগ ডাল ও তেল।

Image credits: Getty
Bangla

কীভাবে বানাবেন?

প্রথমে প্যানে তেল গরম করে নিন। এরপর তাতে উরদ ডাল, ছোলার ডাল, শুকনো লঙ্কা, রসুন ও সামান্য তেঁতুল দিয়ে ভালো করে ভেজে নিন।

Image credits: Getty
Bangla

রং বদলাতে শুরু করলে

মশলার রং একটু বদলাতে শুরু করলে জিরে, মুগ ডাল ও নারকেল কোরা দিন। এবার আগে থেকে পরিষ্কার করে রাখা সজনে পাতা দিয়ে দারুণ করে কষিয়ে নিন।

Image credits: Pinterest
Bangla

মিক্সার গ্রাইন্ডারে পেস্ট

মশলা ভাজা হয়ে গেলে অন্তত ১০ মিনিট ঠান্ডা হতে দিন। এরপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিন।

Image credits: freepik
Bangla

গরম ভাতের সঙ্গে পরিবেশন

ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সজনে পাতার চাটনি। বেঙ্গালুরুর মানুষ গরম ভাতের সঙ্গে এই চাটনি মেখে খেতে দারুণ পছন্দ করেন।

Image credits: Getty

Chapped Lips: এই শীতে শুষ্ক ও ফাটা ঠোঁট নরম করার ৬টি ঘরোয়া উপায়

Piles Prevention: চিরতরে পাইলস থেকে মুক্তি পেতে মেনে চলুন এই টিপস

Clove Benefits: ডায়েটে রাখুন এই মশলা, হজমের সমস্যা দূর হবে ম্যাজিকের মতো

Heart Health: হার্ট ভালো রাখতে রোজকার ডায়েটে রাখুন এই ৬টি সবজি