অতিরিক্ত সাজগোজের বদলে এবার ছিমছাম ও স্নিগ্ধ ডিজাইনেরই চল বেশি। নিজের পছন্দমতো এই নতুন স্টাইলগুলো ট্রাই করে নখগুলোকে আরও সুন্দর করে তুলুন!
আয়নার মতো চকচকে ক্রোম নখ ২০২৬ সালে আরও আধুনিক হয়ে উঠছে। বিশেষ করে রোজ গোল্ড এবং সিলভার রং তরুণীদের মধ্যে দারুণ জনপ্রিয় হবে।
মোটা সাদা টিপসের বদলে নখের ডগায় সরু লাইন আঁকাই এখনকার ট্রেন্ড। এই ডিজাইন আপনার নখকে একটা দারুণ ছিমছাম ও ক্লাসি লুক দেবে।
নখের ওপর মুক্তো, ফুল এবং জ্যামিতিক আকার থ্রিডি স্টাইলে ফুটিয়ে তোলা এখন বেশ ট্রেন্ডিং। এই ডিজাইন আপনার হাতকে একটা অনন্য সুন্দর লুক দেবে।
নখের কিছুটা অংশ স্বাভাবিক রঙের রেখে বাকিটায় রং করাকে ‘নেগেটিভ স্পেস’ আর্ট বলে। যারা ছিমছাম অথচ মডার্ন লুক পছন্দ করেন, তাদের জন্য এটি সেরা।
ম্যাগনেটিক পলিশ দিয়ে তৈরি এই ডিজাইন নখকে ভেলভেট কাপড়ের মতো নরম ও সুন্দর একটা লুক দেয়।
কাঁচের মতো স্বচ্ছ রঙের এই নেল আর্ট ২০২৬ সালে দারুণ জনপ্রিয় হতে চলেছে। স্টাইলিশ লুক পেতে এটাই হতে পারে আপনার সেরা পছন্দ!
প্রকৃতি থেকে অনুপ্রাণিত ব্রাউন, সেজ গ্রিন এবং টেরাকোটা রং ফ্যাশন দুনিয়ায় দারুণ সাড়া ফেলবে। আগামী দিনে এই রংগুলোই ট্রেন্ডিং হতে চলেছে।
নখের মাঝখানে বা ডগায় একটি মাত্র মুক্তো বসিয়ে সাজালে তা আপনার হাতকে একটা দারুণ ‘রয়্যাল’ লুক এনে দেবে।
শুধু ডিজাইন নয়, নখের শেপও খুব গুরুত্বপূর্ণ। ছুঁচলো নখের বদলে এখন নরম ওভাল এবং আমন্ড শেপের নখই বেশি ট্রেন্ডিং।
Dates Soaked In Milk: রইল দুধে ভেজানো খেজুর খাওয়ার ৭টি স্বাস্থ্যগুণ
Blood Pressure Control Foods: ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখবেন কীভাবে?
Cracked Heels Remedy: পায়ের গোড়ালি ফাটা দূর করবেন কীভাবে?
Blood Pressure Control: ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখবে এই খাবারগুলি?