Bangla

ব্লাড প্রেশার কমানোর খাবার

উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার এখন একটি সাধারণ সমস্যা। তবে রোজকার ডায়েটে এই ৭টি খাবার রাখলে সহজেই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখা যায়।

Bangla

সবুজ শাকসবজি

পালং শাক, বাঁধাকপি এবং ব্রকলির মতো সবুজ সবজিতে প্রচুর পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে। এগুলো শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বের করে দিতে সাহায্য করে।

Image credits: Getty
Bangla

বিট

প্রাকৃতিক নাইট্রেটে ভরপুর বিট শরীরে গিয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। এটি রক্তনালীকে প্রসারিত করে এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে।

Image credits: pixabay
Bangla

কলা

কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। প্রতিদিন মাঝারি মাপের একটি কলা খেলে তা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে দারুণ কাজ করে।

Image credits: Getty
Bangla

ওটস

ওটসে প্রচুর পরিমাণে দ্রবণীয় ফাইবার বা সলিউবল ফাইবার থাকে। নিয়মিত ওটস খেলে হার্ট ভালো থাকে এবং রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে।

Image credits: Getty
Bangla

সামুদ্রিক মাছ

স্যামন বা ম্যাকরেলের মতো মাছে প্রচুর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে। এগুলো শরীরের প্রদাহ কমায় এবং রক্তনালী সুস্থ রাখতে সাহায্য করে।

Image credits: Getty
Bangla

টক দই

টক দইয়ে পটাশিয়াম, ক্যালশিয়াম এবং প্রোবায়োটিক থাকে। নিয়মিত টক দই খেলে তা উচ্চ রক্তচাপ কমাতে দারুণ সাহায্য করে।

Image credits: Getty
Bangla

বেদানা

পলিফেনল এবং অ্যান্থোসায়ানিনের মতো উপাদানে ভরপুর বেদানা শরীরের প্রদাহ কমায়। এটি রক্তনালী সুস্থ রেখে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে।

Image credits: Getty

Cracked Heels Remedy: পায়ের গোড়ালি ফাটা দূর করবেন কীভাবে?

Blood Pressure Control: ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখবে এই খাবারগুলি?

পায়ের গোড়ালি ফাটা দূর করার ৬টি সহজ ঘরোয়া উপায়, শীতের আগেই ট্রাই করুন

নিরামিষ খাবার খান? প্রোটিনের ঘাটতি মেটাতে ডায়েটে রাখুন এই খাবারগুলো