Bangla

তিল খাওয়ার স্বাস্থ্যকর গুণগুলি কী কী?

তিল খাওয়ার অনেক স্বাস্থ্যকর গুণ রয়েছে। আসুন জেনে নেওয়া যাক, নিয়মিত তিল খেলে কী কী উপকার পাওয়া যায়।
Bangla

তিল পুষ্টিগুণে ভরপুর একটি খাবার

তিলে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন, ফাইবার। এছাড়াও ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং কপারের মতো খনিজ পদার্থে ভরপুর এই খাবার।
Image credits: social media
Bangla

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে

তিলে সেসামিন এবং সেসামোলিনের মতো লিগনান থাকে। এটি খারাপ কোলেস্টেরল (LDL) কমাতে সাহায্য করে। এতে থাকা উচ্চ মাত্রার ম্যাগনেসিয়াম রক্তচাপ কমাতেও সাহায্য করে।
Image credits: Getty
Bangla

হাড়ের স্বাস্থ্য ভাল রাখে

তিলে ক্যালসিয়াম, ফসফরাস এবং জিঙ্ক থাকে। এই উপাদানগুলি হাড়ের ঘনত্ব বজায় রাখতে এবং অস্টিওপোরোসিস প্রতিরোধ করতে খুব জরুরি, বিশেষ করে বয়স্কদের জন্য।
Image credits: Getty
Bangla

ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে

তিলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এই ফাইবার হজমে সাহায্য করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।
Image credits: Freepik
Bangla

থাইরয়েডের জন্য উপকারী

থাইরয়েড হরমোন তৈরি করতে এবং থাইরয়েডের কার্যকারিতা ঠিক রাখতে সেলেনিয়াম, আয়রন, কপার এবং ভিটামিন বি৬ প্রয়োজন। এই সব উপাদানই তিলের মধ্যে পাওয়া যায়।
Image credits: Getty
Bangla

সংক্রমণ প্রতিরোধ করে

তিলে জিঙ্ক, সেলেনিয়াম এবং আয়রনের মতো ভিটামিন ও খনিজ পদার্থ ভরপুর থাকে। এই উপাদানগুলি শ্বেত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে, যা শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়তে শক্তি জোগায়।
Image credits: social media

Colorectal Cancer: হঠাৎ ওজন কমতে শুরু করা কি ক্যান্সারের লক্ষণ?

Weight Loss: মধু খেলে কি সত্যিই ওজন কমে? জানুন আসল সত্যিটা

Rajasthani Earrings: রাজস্থানী কানের ৭ ডিজাইন, দেবে রাজকীয় আভিজাত্য

গরমে শরীর ঠান্ডা রাখতে ডায়েটে রাখুন এই ৭টি ফল, রইল তালিকা