শরীরের অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত? ডায়েটে সামান্য কিছু বদল আনলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। জেনে নিন ফাইবার সমৃদ্ধ এমন কয়েকটি খাবার যা ওজন কমাতে সাহায্য করে।
Lifestyle Aug 07 2026
Author: Subhankar Das Image Credits:Getty
Bangla
পেয়ারা
পেয়ারায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং এর গ্লাইসেমিক ইনডেক্সও কম। এটি খিদে নিয়ন্ত্রণে রেখে পেট ভরা রাখতে সাহায্য করে, যা ওজন কমাতে দারুণ কার্যকরী।
Image credits: Getty
Bangla
শাক-সবজি
নিয়মিত সবুজ শাক-সবজি খেলে শরীরের অতিরিক্ত মেদ ঝরে যায়। পালং শাক, লেটুসের মতো শাকে ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকে, যা ওজন কমানোর জন্য আদর্শ।
Image credits: Getty
Bangla
ওটস
ওটসে বিটা-গ্লুক্যানের মতো দ্রবণীয় ফাইবার থাকে। এই ফাইবার শরীরের অতিরিক্ত মেদ কমাতে দারুণ কার্যকর। সকালের জলখাবারে ওটস রাখলে সারাদিন চনমনে থাকবেন।
Image credits: Getty
Bangla
ডাল ও ছোলা
ডাল এবং ছোলা প্রোটিন ও ফাইবারের দুর্দান্ত উৎস। এই খাবারগুলি খেলে বেশিক্ষণ পেট ভরা থাকে। ফলে, ঘন ঘন খিদে পায় না এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে।
Image credits: Pinterest
Bangla
কিডনি বিনস
কিডনি বিনস বা রাজমার গ্লাইসেমিক ইনডেক্স কম। এটি শরীরে ধীরে ধীরে শক্তি জোগায় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে।
Image credits: Getty
Bangla
চিয়া সিডস
চিয়া সিডসে প্রচুর দ্রবণীয় ফাইবার ও প্রোটিন থাকায় এটি ওজন কমাতে সাহায্য করে। এই বীজ হজম প্রক্রিয়াকে ধীর করে দেয়, ফলে পেট অনেকক্ষণ ভরা থাকে।
Image credits: Getty
Bangla
বেরি জাতীয় ফল
স্ট্রবেরি, ব্লুবেরির মতো ফলে ক্যালোরি খুব কম থাকে। এই ফলগুলো পেটের মেদ কমাতে দারুণভাবে সাহায্য করে। স্ন্যাকস হিসেবে বেরি জাতীয় ফল খেতে পারেন।