Bangla

ওজন কমাতে সাহায্য করে ফাইবার সমৃদ্ধ এই ছয়টি খাবার

শরীরের অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত? ডায়েটে সামান্য কিছু বদল আনলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। জেনে নিন ফাইবার সমৃদ্ধ এমন কয়েকটি খাবার যা ওজন কমাতে সাহায্য করে।

Bangla

পেয়ারা

পেয়ারায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং এর গ্লাইসেমিক ইনডেক্সও কম। এটি খিদে নিয়ন্ত্রণে রেখে পেট ভরা রাখতে সাহায্য করে, যা ওজন কমাতে দারুণ কার্যকরী।

Image credits: Getty
Bangla

শাক-সবজি

নিয়মিত সবুজ শাক-সবজি খেলে শরীরের অতিরিক্ত মেদ ঝরে যায়। পালং শাক, লেটুসের মতো শাকে ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকে, যা ওজন কমানোর জন্য আদর্শ।

Image credits: Getty
Bangla

ওটস

ওটসে বিটা-গ্লুক্যানের মতো দ্রবণীয় ফাইবার থাকে। এই ফাইবার শরীরের অতিরিক্ত মেদ কমাতে দারুণ কার্যকর। সকালের জলখাবারে ওটস রাখলে সারাদিন চনমনে থাকবেন।

Image credits: Getty
Bangla

ডাল ও ছোলা

ডাল এবং ছোলা প্রোটিন ও ফাইবারের দুর্দান্ত উৎস। এই খাবারগুলো খেলে বেশিক্ষণ পেট ভরা থাকে, ফলে ঘন ঘন খিদে পায় না এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে।

Image credits: Pinterest
Bangla

কিডনি বিনস

কিডনি বিনস বা রাজমার গ্লাইসেমিক ইনডেক্স কম। এটি শরীরে ধীরে ধীরে শক্তি জোগায় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে।

Image credits: Getty
Bangla

চিয়া সিডস

চিয়া সিডসে প্রচুর দ্রবণীয় ফাইবার ও প্রোটিন থাকায় এটি ওজন কমাতে সাহায্য করে। এই বীজ হজম প্রক্রিয়াকে ধীর করে দেয়, ফলে পেট অনেকক্ষণ ভরা থাকে।

Image credits: Getty
Bangla

বেরি জাতীয় ফল

স্ট্রবেরি, ব্লুবেরির মতো ফলে ক্যালোরি খুব কম থাকে। এই ফলগুলো পেটের মেদ কমাতে দারুণভাবে সাহায্য করে। স্ন্যাকস হিসেবে বেরি জাতীয় ফল খেতে পারেন।

Image credits: Getty

Skin Health: ত্বকের যত্ন নিতে ডায়েটে রাখুন এই ৭টি খাবার

Chicken Recipe: চিকেন রান্না করার সময় দই মেশান কেন? জানলে অবাক হবেন

Pregnancy Diet: গর্ভাবস্থায় এই ৭টি ফল খেলে অনেক উপকার

রূপোলি চমক নাকি নকলের ফাঁদ? এক মিনিটে চিনুন আসল ইলিশ!