ডিমের চেয়েও বেশি প্রোটিন রয়েছে এমন সাতটি খাবারের তালিকা রইল আপনার জন্য।
প্রতি ১০০ গ্রাম মুগ ডালে ২৪ গ্রাম প্রোটিন থাকে। এটি হজমের নানা সমস্যা দূর করতে সাহায্য করে।
সোয়াবিন হাড়ের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। প্রতি ১০০ গ্রামে ৩৬-৪০ গ্রাম প্রোটিন থাকে।
পনির হাড় মজবুত করে এবং পেশি পুনরুদ্ধারে সাহায্য করে। প্রতি ১০০ গ্রাম পনিরে ২৫ গ্রাম প্রোটিন থাকে।
দই অন্ত্রের কার্যকারিতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে। সাধারণ দইতে প্রায় ৩.৫ গ্রাম প্রোটিন থাকে।
আমন্ড বাটারে ফাইবার, পলি ও মনোস্যাচুরেটেড ফ্যাট, রাইবোফ্ল্যাভিন, ভিটামিন ই, ম্যাগনেশিয়াম, ফসফরাস, কপার এবং জিঙ্ক-সহ প্রচুর পুষ্টিগুণ রয়েছে।
ওটস ফাইবার এবং প্রোটিনে ভরপুর। এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বাড়াতে এবং স্বাস্থ্যকর কোলেস্টেরলের মাত্রা বজায় রাখতে সাহায্য করে।
ডিমের চেয়েও বেশি প্রোটিন রয়েছে এই ৭টি খাবারে, তালিকায় কী কী?
Tea Stains: কাপড়ে চায়ের দাগ লেগেছে? দূর করুন এই সহজ ঘরোয়া উপায়ে
Almonds: রোজ আমন্ড খেলে কী কী উপকার হয়? জানলে অবাক হবেন
Immunity Power: এই ৬টি খাবার কমিয়ে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা?