এমন কিছু খাবার আছে, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয়। সুস্থ থাকতে হলে এই ৬ ধরনের খাবার এড়িয়ে চলাই ভালো।
অতিরিক্ত তেলমশলাযুক্ত খাবার হজম প্রক্রিয়াকে ধীর করে দেয়। এর ফলে, অন্ত্রের স্বাস্থ্য সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
ঠান্ডা পানীয়, প্যাকেটজাত ফলের রস এবং চিনি দেওয়া মিষ্টি সাময়িক স্বস্তি দিলেও শরীরের জন্য ক্ষতিকর। অতিরিক্ত চিনি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়।
প্যাকেটজাত স্ন্যাকসে সাধারণত প্রিজারভেটিভ, অতিরিক্ত নুন এবং অস্বাস্থ্যকর ফ্যাট থাকে। এই উপাদানগুলি অন্ত্রের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে।
কফি বা এনার্জি ড্রিঙ্কসের মাধ্যমে শরীরে অতিরিক্ত ক্যাফেইন গেলে ডিহাইড্রেশন হতে পারে। বিশেষ করে গরম আবহাওয়ায় এই ঝুঁকি আরও বেশি।
গরমকালে খুব বেশি ঝাল খাবার খেলে হজমের সমস্যা হতে পারে। এর থেকে অ্যাসিডিটি, অতিরিক্ত ঘাম এবং অস্বস্তি হওয়ার আশঙ্কা থাকে।
বেশি নুনযুক্ত খাবার শরীরে জল ধরে রাখে এবং ডিহাইড্রেশনের ঝুঁকি বাড়ায়। অতিরিক্ত নুন খেলে রক্তচাপের সমস্যাও দেখা দিতে পারে।
Indoor Plants: শুধু ঘরের শোভা নয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বাড়িতে রাখুন এই গাছগুলি
Mood Boosters: ৬০ সেকেন্ডের কম সময়ে মন ভাল করুন এইভাবে
Cumin Water: রাতে ঘুমোনোর আগে জিরের জল খাওয়া কি ভীষণ উপকারী?
Early Dinner: রাত ৮টার আগে ডিনার সারলে কী কী উপকার জানেন?