Bangla

মাসল বানাতে চান?

পেশি সুগঠিত করতে চান? জিমে গিয়ে ঘাম ঝরাচ্ছেন? তবে শরীরচর্চার পাশাপাশি আপনার ডায়েটেও কিছু বিশেষ খাবারকে অবশ্যই রাখতে হবে।

Bangla

চিকেন ব্রেস্ট

চিকেন ব্রেস্টে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। কিন্তু আবার ফ্যাটের পরিমাণ খুব কম। তাই পেশির সঠিক বিকাশের জন্য চিকেন ব্রেস্ট অন্যতম সেরা একটি খাবার।

Image credits: Getty
Bangla

ডিম

ডিমে প্রোটিন ছাড়াও ক্যালসিয়াম, আয়রন এবং জিঙ্ক রয়েছে। পেশি সুগঠিত করতে ডিম দারুণভাবে সাহায্য করে।

Image credits: Getty
Bangla

ওটস

এই খাবারটি শরীরের ফ্যাট কমাতে এবং পেশি তৈরি করতে সাহায্য করে। কারণ, ওটসের মধ্যে ফাইবার, প্রোটিন, মিনারেল ও ভিটামিন ভরপুর থাকে।

Image credits: Getty
Bangla

স্যামন মাছ

পেশির বৃদ্ধি এবং শক্তি বাড়ানোর জন্য স্যামন মাছ খুব উপকারী। এটিতে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং পর্যাপ্ত প্রোটিন রয়েছে।

Image credits: Getty
Bangla

বাদাম

বাদামে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট থাকে। প্রতিদিন ১০টি আমন্ড বাদাম খেলে দারুণ উপকার পাওয়া যায়।

Image credits: Getty
Bangla

পনির

ধীরে ধীরে হজম হয় এবং দীর্ঘক্ষণ ধরে পেশিকে পুষ্টি জোগায়। পনিরে প্রচুর প্রোটিন থাকে। এটি নিরামিষাশীদের জন্য এটি খুব ভালো একটি অপশন।

Image credits: Freepik
Bangla

অলিভ অয়েল

শরীরচর্চার সময় অলিভ অয়েল শরীরের শক্তি বাড়াতে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে। তাই স্যালাড বা অন্য খাবারে এটি যোগ করতে পারেন।

Image credits: Getty

Curry Leaves: কারি পাতা অনেকদিন টাটকা থাকবে, জেনে নিন সহজ উপায়

Glowing Skin: এই ৬টি বীজ ডায়েটে রাখুন, ত্বক হবে উজ্জ্বল ও প্রাণবন্ত

Weight Loss: ওজন কমাতে চান? ডায়েটে রাখুন ফাইবার সমৃদ্ধ এই ৬টি খাবার

মন ভালো রাখতে চান? ডায়েটে রাখুন এই ১০ খাবার, বাড়বে হ্যাপি হরমোন