ঠোঁটের কালচে ভাব দূর করে তাকে স্বাভাবিকভাবেই গোলাপি করে তুলতে চান? তাহলে এই ঘরোয়া উপায়গুলি আপনার জন্যেই।
রাতে ঘুমানোর আগে ঠোঁটে সামান্য মধু নিয়ে আলতো করে ম্যাসাজ করুন। এটি ঠোঁটকে নরম ও গোলাপি করতে সাহায্য করে।
রাতে শোয়ার আগে তুলোয় করে গোলাপ জল ঠোঁটে লাগাতে পারেন। নিয়মিত ব্যবহারে ঠোঁটের রঙে পরিবর্তন আসবে।
ঠোঁটের কালো দাগছোপ কমাতে বিটের রস দারুণ কার্যকর। এটি ঠোঁটে লাগালে স্বাভাবিকভাবেই গোলাপি আভা ফিরে আসে।
ঘুমানোর আগে ঠোঁটে সামান্য ঘি লাগিয়ে নিন। এটি ঠোঁটকে আর্দ্র রাখে এবং গোলাপি আভা ধরে রাখতে সাহায্য করে।
টমেটোর রস বের করে ঠোঁটে লাগিয়ে ম্যাসাজ করুন। এটি ঠোঁটের কালচে ভাব দূর করে গোলাপি রঙ ফেরাতে সাহায্য করে।
টক দই দিয়ে ঠোঁট ম্যাসাজ করাও খুব উপকারী। এটি ঠোঁটের মরা কোষ তুলে ফেলে এবং ঠোঁটকে নরম করে তোলে।
Dandruff Control: খুশকি তাড়ানোর ৬টি সহজ ঘরোয়া উপায়, জানুন এক ক্লিকে
Dandruff Control: খুশকি তাড়ানোর ৬টি সহজ ঘরোয়া উপায়
Weight Loss Drinks: ওজন কমাতে চান? ডায়েটে রাখুন এই ৬টি পানীয়
ব্যায়াম করার আগে কোন ৭টি ফল খেলে পাবেন ভরপুর এনার্জি? জানুন