খুশকি একটি সাধারণ সমস্যা। তবে কয়েকটি ঘরোয়া উপায়েই এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। দেখে নিন তেমনই ৬টি সহজ উপায়।
অ্যালোভেরার শাঁস বা জেল স্ক্যাল্পে লাগিয়ে ম্যাসাজ করুন। কয়েক মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি খুশকি এবং স্ক্যাল্পের চুলকানি কমাতে সাহায্য করে।
নিমের মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ রয়েছে। নিম পাতা বেটে স্ক্যাল্পে লাগালে খুশকি দূর হয়। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
২ চামচ অ্যাপেল সাইডার ভিনিগার স্ক্যাল্পে লাগিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করুন। এরপর ঠান্ডা জলে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দু'বার এটি করতে পারেন।
খুশকি দূর করতে দশ ফোঁটা অলিভ অয়েল নিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। সারা রাত রেখে সকালে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন।
এক টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে ২-৩ ফোঁটা টি ট্রি অয়েল মেশান। এই মিশ্রণটি স্ক্যাল্পে আলতো করে ম্যাসাজ করে ২০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন।
মেথি বাটা স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতেও খুশকির সমস্যা কমে।
Weight Loss Drinks: ওজন কমাতে চান? ডায়েটে রাখুন এই ৬টি পানীয়
ব্যায়াম করার আগে কোন ৭টি ফল খেলে পাবেন ভরপুর এনার্জি? জানুন
Chewing Gum: চুইংগাম শুধু মুখের স্বাদ ফেরায় না, চিবোলে ব্রেনও হয় সচল
জলেই ভাজা হবে লুচি! তেল ছাড়া ফুলকো লুচি বানানোর রেসিপি জেনে নিন