চোখের নিচের ডার্ক সার্কেল নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। ঘরোয়া উপায়েই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। জেনে নিন তেমনই ৬টি সহজ টিপস।
চোখের চারপাশে আইস কিউব দিয়ে আলতো করে ম্যাসাজ করুন। এটি রক্ত সঞ্চালন বাড়িয়ে চোখের তলার কালি কমাতে সাহায্য করে।
শসা গোল করে কেটে নিন। ঠান্ডা শসার স্লাইস চোখের উপর রেখে দিলে কালচে ভাব অনেকটাই কমে যায়।
ব্ল্যাক টি বা গ্রিন টি-ব্যাগ ব্যবহার করতে পারেন। এতে থাকা ক্যাফেইন রক্ত সঞ্চালন বাড়ায় এবং চোখের নিচের কালো দাগ কমাতে সাহায্য করে।
আলুর মধ্যে প্রাকৃতিক এনজাইম থাকে, যা ত্বকের কালো দাগছোপ কমাতে পারে। তুলোর সাহায্যে আলুর রস চোখের নিচে লাগান।
আমন্ড অয়েল চোখের নিচের পাতলা ত্বকে পুষ্টি জোগায়। নিয়মিত ম্যাসাজে ডার্ক সার্কেল হালকা হতে শুরু করে।
চোখের চারপাশে টক দই লাগিয়ে রাখলে কালো দাগ কমাতে সাহায্য করে। এটি ত্বককে উজ্জ্বলও করে।
Ajwain Water: রোজ সকালে জোয়ানের জল খেলে কী হয়? জানুন ৭টি উপকার
Beetroot Farming: এবার বাড়ির টবেই ফলান বিট, জেনে নিন সবচেয়ে সহজ উপায়
Gold Tops: ৫ গ্রামের চেয়েও কম ওজনের কানের টপ, অনবদ্য ডিজাইন
Hair Growth: চুল পড়া কমাবে এবং নতুন চুল গজাবে! ডায়েটে রাখুন ৬টি খাবার