ফোড়ন দেওয়ার সময় তেল ছিটকে এসে রান্নাঘরের দেওয়াল নোংরা হয়ে যাওয়াটা একটা বড় ঝামেলার। কিন্তু এবার থেকে আর এই নিয়ে ভাবতে হবে না।
গরম তেলে সর্ষে বা কারি পাতা দেওয়ার সঙ্গে সঙ্গেই তেল ছিটকে বাইরে আসে। এতে শুধু দেওয়ালই নোংরা হয় না, আপনার হাতে লেগে পুড়েও যেতে পারে।
এই সমস্যা আটকাতে রান্নাঘরের একটি জিনিসই যথেষ্ট। আর সেটা হল 'নুন'!
কড়াইতে ফোড়নের জন্য তেল দেওয়ার পর, তেলটা গরম হতেই তাতে এক চিমটে গুঁড়ো নুন মিশিয়ে দিন।
তেলে এক চিমটে নুন মিশিয়ে দেওয়ার পর আপনি সর্ষে বা অন্য যা কিছুই ফোড়ন দিন না কেন, তেল একটুও বাইরে ছিটকে আসবে না।
এই ছোট্ট কৌশলটা মেনে চললে রান্নাঘরের টাইলস আর দেওয়াল তেলচিটে দাগ থেকে বাঁচবে। আপনার খাটনিও অনেক কমে যাবে।
Men Silver Bracelet Design: পুরুষদের জন্য ৫টি রুপোর ব্রেসলেট ডিজাইন!
রুপোর দিন শেষ, এবার পায়ে থাকুক ট্রেন্ডি পুঁতির পায়েল
Stress Relief: স্ট্রেস কমাতে চান? ডায়েটে রাখুন এই ৭টি খাবার
Oats Benefits: রোজ ওটস খাওয়ার ৮টি দারুণ উপকারিতা, জানলে রোজ খাবেন