চিনির বদলে গুড় খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতে শরীর যেমন ভাল থাকে, তেমনই রান্নার স্বাদও খোলে। গুড়কে তাই চিনির স্বাস্থ্যকর বিকল্প বলা হয়।
গুড় শুধু মিষ্টি খাবারেই নয়, অনেক রান্নায় স্বাদ ব্যালান্স করতেও কাজে লাগে। নানা রকম তরকারি বা ডালের স্বাদ বাড়াতেও গুড়ের জুড়ি মেলা ভার।
অনেক সময় এয়ারটাইট কৌটোয় রাখলেও স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় গুড় গলতে শুরু করে, চটচটে হয়ে যায়। অনেক সময় এতে ফাঙ্গাসও ধরে। ফলে গুড়ের মান নষ্ট হয়।
কিছু সহজ ঘরোয়া টোটকা ব্যবহার করে আপনি গুড়কে সারা বছর ধরে একেবারে ঝরঝরে রাখতে পারেন। কীভাবে? আসুন, জেনে নেওয়া যাক সেই সহজ উপায়গুলো।
গুড় কখনও প্লাস্টিকের কৌটোয় রাখবেন না। বরং, পরিষ্কার কাচের বয়াম বা মাটির পাত্রে রাখুন। এতে গুড়ের মধ্যে জলীয় বাষ্প ঢুকতে পারে না ও গুড় ভালো থাকে।
গুড় কৌটোয় রাখার আগে একটা পরিষ্কার, শুকনো সাদা সুতির কাপড়ে মুড়ে নিন। এই কাপড় অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয় এবং গুড়কে গলে যাওয়া থেকে বাঁচায়।
গুড়ের কৌটোয় ২-৩টি তেজপাতা রেখে দিন। এই পাতা স্বাভাবিকভাবেই আর্দ্রতা শুষে নেয়। এছাড়া, তেজপাতার কড়া গন্ধে পিঁপড়েও কাছে ঘেঁষে না।
গুড়কে ফাঙ্গাসের হাত থেকে বাঁচাতে চাইলে কৌটোর মধ্যে ১-২টি শুকনো হলুদের টুকরো ফেলে রাখুন। হলুদের অ্যান্টি-ফাঙ্গাল উপাদান গুড়কে দীর্ঘদিন সুরক্ষিত রাখে।
যদি দেখেন গুড় গলে জল হয়ে যাচ্ছে বা চটচটে হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কৌটো থেকে বের করে রোদে দিন। এতে গুড় আবার আগের মতো শক্ত ও ঝরঝরে হয়ে যাবে।
এই ৬ রঙের চুড়ি একসঙ্গে পরলে দারুণ দেখাবে, পার্টির জন্য সেরা অপশন
রোজ পুদিনার জলে আছে ৯টি দারুণ স্বাস্থ্যকর উপকারিতা
Oats for Breakfast: ব্রেকফাস্টে ওটস খাওয়ার উপরাকিতাগুলি দেখুন
Hair Care: চুল প্রাকৃতিকভাবে মজবুত করে, ডায়েটে রাখুন এই ৬টি খাবার