কিডনি শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই কিডনির স্বাস্থ্য রক্ষা করা খুবই জরুরি। এর জন্য কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে।
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কিডনির কার্যকারিতা ঠিক রাখতে সাহায্য করে। আপনার ডায়েটে ফল, শাকসবজি এবং গোটা শস্য অবশ্যই অন্তর্ভুক্ত করুন।
পর্যাপ্ত পরিমাণে জল পান করলে তবেই কিডনি শরীর থেকে বর্জ্য পদার্থ বের করতে পারে। এটি কিডনিতে পাথর এবং ইউরিনারি ইনফেকশন প্রতিরোধেও সাহায্য করে।
উচ্চ রক্তচাপ কিডনির রোগের ঝুঁকি বাড়ায়। তাই আপনার ব্লাড প্রেশার সবসময় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলেও কিডনির রোগের ঝুঁকি বাড়ে। তাই নিয়মিত শরীর পরীক্ষা করানো খুবই জরুরি।
অতিরিক্ত মদ্যপান এবং ধূমপান কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে। এই অভ্যাসগুলো ত্যাগ করাই শ্রেয়।
ঘন ঘন ব্যথানাশক ওষুধ খেলে কিডনির ক্ষতি হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া যখন-তখন এই ধরনের ওষুধ খাওয়া এড়িয়ে চলুন।
শরীরের জন্য ব্যায়াম অত্যন্ত জরুরি। স্বাস্থ্যকর ওজন বজায় রাখলে কিডনির রোগ থেকে সুরক্ষিত থাকা যায়।
Curry Leaf Plant: ১৫ দিনে এই জিনিস দিলেই কেল্লাফতে, জঙ্গলের মতো ঘন হবে কারি পাতা গাছ
Toe Ring Reuse: পুরনো পায়ের আংটি ফেলে দেবেন? ৫টি উপায়ে বানান নতুন গয়না
Heart Health: হার্ট সুস্থ রাখতে যে ৭টি খাবার এড়িয়ে চলবেন, জানুন একঝলকে
High Sodium Diet: নুন বেশি খেলে কী কী বিপদ হতে পারে?