বাড়িতে যতই চেষ্টা করুন না কেন, হোটেলের মতো পুরি ফুলতে চায় না, নরমও হয় না। এর জন্য এখানে কিছু ট্রিকস দেওয়া হল।
গম বা ময়দাতে দু-এক চামচ সুজি, আধা চামচ গরম তেল বা ঘি এবং এক চিমটে চিনি দিয়ে ভালো করে মেখে নিন। সুজি যেন বেশি না হয়ে যায়।
পুরি তৈরির সময় বেশি তেল টেনে নেয় এবং ফোলে না, তাই এর ময়দা রুটির চেয়ে একটু শক্ত করে মাখতে হবে।
ময়দা মাখার পর অন্তত ১৫-২০ মিনিট ঢেকে রাখুন। মাখার সঙ্গে সঙ্গেই পুরি বেলতে যাবেন না।
পুরি বেলার সময় বেশি শুকনো ময়দা বা গুঁড়ো ব্যবহার করবেন না। নাহলে তেল নোংরা হয়ে যাবে। খুব পাতলা বা খুব মোটাও বেলবেন না, মাঝারি মাপে বেলুন।
কড়াইতে তেল ভালো করে গরম হওয়ার পর পুরি ছাড়তে হবে। অল্প একটু ময়দা দিয়ে দেখুন। দিলে যদি সঙ্গে সঙ্গে ফুলে ওঠে, বুঝবেন তেল ঠিকমতো গরম হয়েছে।
পুরি তেলে ছাড়লে সেটা যাতে ফোলে, তার জন্য হাতা দিয়ে হালকা করে চাপ দিন। একদিক ফুলে ওঠার পর উল্টে দিয়ে আবার চাপুন।
Health Tips: শরীর ঠান্ডা রাখবে এই পানীয়গুলি, জেনে নিন
উদ্বেগ ও মানসিক চাপ কমাতে প্রতিদিনের ডায়েটে রাখুন এই ৬টি খাবার
Gold Necklace Designs: ২ ভরির মধ্যেই গলা ভরা সোনার নেকলেস! দেখুন ডিজাইন
রইল কিচেন ব্রাশ থেকে তেলের চিটচিটে ভাব দূর করার ম্যাজিক ট্রিক