Bangla

রোজকার ব্যবহারের জন্য দারুণ ডিজাইনের কুর্তি

রোজকার ব্যবহারের জন্য স্টাইলিশ অথচ আরামদায়ক পোশাকের খোঁজ করেন সকলেই। কলেজ হোক বা অফিস, কুর্তি সবসময়ই একটি দারুণ বিকল্প। দেখে নিন তেমনই কিছু ডিজাইন।
Bangla

ফ্লোরাল প্রিন্ট কুর্তি

ফুল স্লিভস আর ফ্লোরাল প্রিন্টের এই কটন কুর্তিটি আপনার লুকে একটা আলাদা মাত্রা যোগ করবে। পাটিয়ালা প্যান্টের সঙ্গে পরলে আরও বেশি স্টাইলিশ দেখাবে।

Image credits: Pinterest
Bangla

কালো শর্ট কুর্তি

গোল্ডেন প্রিন্টের এই কালো শর্ট কুর্তিটি আপনাকে একটি ক্লাসি লুক দেবে। কর্মরত মহিলাদের জন্য এই স্টাইলের কুর্তি একেবারে পারফেক্ট। এটি আপনি বাজেটের মধ্যেই পেয়ে যাবেন।

Image credits: Pinterest
Bangla

চিকনকারি কুর্তি

এখন চিকনকারি কুর্তির খুব ট্রেন্ড চলছে। পালাজো, লেগিংস বা শারারার মতো যে কোনও কিছুর সঙ্গেই এটি পরতে পারেন। এতে আপনাকে খুব সুন্দর দেখাবে।

Image credits: pinterest
Bangla

কমলা রঙের কুর্তি

সিম্পল ডিজাইনের এই কমলা রঙের কটন কুর্তিটি রোজকার ব্যবহারের জন্য খুব ভালো। কলেজ ছাত্রীদের জন্য এটি একেবারে মানানসই একটি পোশাক।

Image credits: instagtam- gotoaadya
Bangla

স্লিভলেস কুর্তি

যারা মডার্ন লুক পছন্দ করেন, তাঁদের জন্য এই ধরনের স্লিভলেস প্রিন্টেড শর্ট কুর্তি সেরা অপশন। পালাজো প্যান্টের সঙ্গে পরলে আপনার লুক জমে যাবে।

Image credits: instagram
Bangla

সিম্পল ডিজাইনের কুর্তি

যারা সিম্পল অথচ স্টাইলিশ লুক চান, তাঁদের জন্য এই ডিজাইনের শর্ট কুর্তিগুলি খুব ভালো। জিন্সের সঙ্গেও এটি পরতে পারেন, দেখতে দারুণ লাগবে।

Image credits: instagram

বিয়েবাড়ির জন্য চোখধাঁধানো জুয়েলারি ঘড়ির ডিজাইন, দেখুন সেগুলি

Dark Circles: চোখের তলার কালি দূর করার ৬টি ঘরোয়া উপায় জেনে নিন

লেটেস্ট কলার নেক ডিজাইন, নজর থাকবে শুধু আপনার দিকেই

Rakhi Gift: ছোট্ট বাজেটে দারুণ ডিজাইন, রাখিতে বোনকে দিন রুপোর গয়না