Bangla

সহজেই দূর করুন মুখের কালো ছোপ

রোদের কারণে মুখে ট্যান বা কালো ছোপ পড়ে যায়। তবে কয়েকটি ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করলেই এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব।
Bangla

টমেটোর রস ও গোলাপ জল

একটি টমেটোর রসের সঙ্গে সামান্য গোলাপ জল মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এরপর এই প্যাকটি মুখে ও গলায় ভাল করে লাগিয়ে নিন।
Image credits: Getty
Bangla

বেসন এবং দুধ

এক চামচ বেসনের সঙ্গে দুধ মিশিয়ে মুখে লাগান। এই প্যাক ত্বকের কালো ভাব দূর করতে সাহায্য করে।
Image credits: Getty
Bangla

অ্যালোভেরা জেল ও হলুদ

এক চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি মুখে ও গলায় ভাল করে লাগিয়ে রাখুন।
Image credits: Getty
Bangla

শসার রস ও গোলাপ জল

শসার রসের সঙ্গে গোলাপ জল মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট মুখে রাখার পর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
Image credits: Social Media
Bangla

ওটস ও দই

দু'চামচ ওটস পাউডারের সঙ্গে এক চামচ দই ও গোলাপ জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এরপর এই মিশ্রণটি ১০ থেকে ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন।
Image credits: Getty
Bangla

পেঁপে ও আমন্ড অয়েল

দু'চামচ পেঁপের পেস্টের সঙ্গে এক চামচ আমন্ড অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে ও গলার অংশে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
Image credits: Getty

রোদে পোড়া দাগ দূর করুন ঘরোয়া উপায়ে, জেনে নিন সহজ কয়েকটি ফেসপ্যাক

Good Cholesterol: আখরোট খেলে কি ভালো কোলেস্টেরল বাড়ে?

সিল্ক শাড়ির সঙ্গে পরুন এই চোখধাঁধানো টেম্পল চোকার, নজর কাড়ুন সবার

Acid Reflux: কিছু খেলেই বুক জ্বালা করছে? এই খাবারগুলো খেলে মিলবে উপকার