ত্বকের জেল্লা বাড়াতে এবং ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল রাখতে আপনার ডায়েটে যোগ করতে পারেন ভিটামিন সি সমৃদ্ধ এই ৮টি খাবার।
ভিটামিন সি-তে ভরপুর আমলকি ত্বককে রক্ষা করে। এটি ত্বকের কোলাজেন উৎপাদন বাড়াতেও সাহায্য করে।
পেয়ারা ত্বকের জন্য একটি দারুণ খাবার। কারণ এতে কমলার চেয়েও বেশি ভিটামিন সি থাকে।
নিয়মিত ক্যাপসিকাম খেলে ত্বকের স্বচ্ছতা বাড়ে। এটি ত্বকের নতুন কোষ তৈরিতেও সাহায্য করে।
ভিটামিন সি সমৃদ্ধ পেঁপে ত্বকের মৃত কোষ দূর করে। এর ফলে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল ও প্রাণবন্ত।
লেবু জাতীয় ফল ত্বককে ভেতর থেকে হাইড্রেটেড রাখে। অক্সিডেটিভ স্ট্রেসের কারণে হওয়া অকাল বার্ধক্যের লক্ষণ কমাতেও এটি সাহায্য করে।
ছোট্ট কিন্তু শক্তিশালী ফল কিউই। এই ফল ত্বকের আর্দ্রতা ও স্থিতিস্থাপকতা বাড়াতে দারুণ কার্যকর।
স্ট্রবেরিতে ভিটামিন সি ছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট। এটি পরিবেশের ক্ষতিকারক উপাদান থেকে ত্বককে রক্ষা করে।
Constipation Relief: কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন? আরাম পেতে রোজ খান এই ৬টি পানীয়
কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন? নিয়মিত খান এই ৬টি পানীয়, মিলবে আরাম
Honey Benefits: রোজ ডায়েটে মধু রাখলে কী কী উপকার পাবেন?
Chia Seeds: আপনি কি রোজ চিয়া সিড খান?