আজকালকার ছেলেমেয়েরা খাবারের স্বাদের সঙ্গে তার লুকস বা দেখতে কেমন, সেদিকেও খুব নজর দেয়। তাই বেশি রান্না না করে, কয়েক মিনিটেই তৈরি হয়ে যায় কিছু ব্রেকফাস্টা।
টোস্ট করা পাউরুটির ওপরে ম্যাশড অ্যাভোকাডো, সঙ্গে চিলি ফ্লেক্স আর লেবুর রস। জেন জি-দের কাছে এই খাবারটি এখন সবচেয়ে প্রিয়।
সময় বাঁচাতে এটা দারুণ একটা উপায়। আগের রাতে দুধ বা দইতে ওটস ভিজিয়ে রাখুন। সকালে ফল আর মধু মিশিয়ে খেলেই হল।
ফল আর দুধ দিয়ে বানানো ঘন স্মুদির ওপরে মধু, বাদাম আর ফলের টুকরো সাজিয়ে পরিবেশন। সোশ্যাল মিডিয়ায় এই ট্রেন্ড এখন ভাইরাল।
পাউরুটির মাঝখানে গর্ত করে তাতে ডিম দিয়ে টোস্ট। এই ডিশটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই সুস্বাদু।
আপেলের স্লাইসের ওপর পিনাট বাটার আর চিয়া সিডস। প্রোটিনে ভরপুর এই কুইক ব্রেকফাস্ট অপশনটি খুবই স্বাস্থ্যকর।
Mothers Day Gifts: ২০২৬-এর মাতৃ দিবসে মাকে দিন সুস্থ থাকার সেরা উপহার
Hair Growth: চুল ঘন ও লম্বা করতে ডায়েটে রাখুন এই ৮টি খাবার
স্ট্রবেরি খেলে দূরে থাকবে একাধিক রোগ, জেনে নিন কী কী
Skin Health: ত্বকের জেল্লা ফেরাতে চান? ডায়েটে রাখুন ফাইবার সমৃদ্ধ এই ৭টি খাবার