মিষ্টি আলু খেতে সুস্বাদু এবং পুষ্টিকর হলেও সবার জন্য এটি উপকারী নয়। কিছু নির্দিষ্ট রোগে আক্রান্ত রোগীদের এই আলু এড়িয়ে চলা উচিত।
মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাই বেশি মাত্রায় এই আলু খেলে গ্যাস, পেট ফাঁপা এবং বদহজমের মতো সমস্যা দেখা দিতে পারে।
এই আলুতে থাকা অক্সালেট কিডনিতে পাথর তৈরি করতে পারে। এছাড়া এতে পটাশিয়ামের মাত্রাও বেশি থাকে। তাই কিডনির রোগীরা এটি এড়িয়ে চলুন।
মিষ্টি আলুতে প্রাকৃতিকভাবেই শর্করার পরিমাণ বেশি থাকে। ডায়াবেটিস রোগীরা এটি পরিমিত পরিমাণে খাবেন, নাহলে রক্তে সুগার লেভেল বেড়ে যেতে পারে।
মিষ্টি আলুতে পটাশিয়াম বেশি থাকে। যাদের লো ব্লাড প্রেসার আছে বা যারা প্রেসারের ওষুধ খান, তারা এই আলু খুব কম পরিমাণে খাবেন।
মিষ্টি আলুতে ক্যালোরির পরিমাণ অনেক বেশি থাকে, যা দ্রুত ওজন বাড়ায়। যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তাদের এই আলু না খাওয়াই ভালো।
মিষ্টি আলুতে অ্যান্টি-থাইরয়েড উপাদান রয়েছে, যা থাইরয়েড গ্রন্থির কাজকে ব্যাহত করতে পারে। তাই থাইরয়েডের রোগীরা এটি কম খাবেন।
অনেকেরই মিষ্টি আলু খেলে অ্যালার্জি হতে পারে। এটি খাওয়ার পর ত্বক লাল হওয়া, চুলকানি বা শ্বাসকষ্ট দেখা দিলে সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করুন।
মিষ্টি আলুর বিটা ক্যারোটিন শরীরে গিয়ে ভিটামিন এ-তে পরিণত হয়। অতিরিক্ত খেলে মাথাব্যথা, বমি ভাব এবং লিভারের সমস্যা হতে পারে।
Warm Water: খাওয়ার পর এক গ্লাস গরম জল খেলে কী হয় জানেন?
এক ঝলক দেখলেই প্রেমে পড়বেন, রইল এমন কিছু দারুণ চুড়ির কালেকশন
Strawberry Benefits: রইল স্ট্রবেরি খাওয়ার ৬টি দারুণ স্বাস্থ্যগুণ
Kidney Health: রোজ রাতে এই পানীয় খাওয়ার অভ্যাস করুন, কিডনি ভাল থাকবে