Bangla

রাতে ঘুম আসে না? টেনশন কমাতে আর শান্তির ঘুমের জন্য রইল কয়েকটি যোগাসন

আজকের ব্যস্ত জীবনে মানসিক চাপের কারণে অনেকেরই রাতে ভালো ঘুম হয় না। ওষুধ না খেয়ে প্রাকৃতিক উপায়ে শান্তির ঘুম পেতে যোগাভ্যাস এক দারুণ সমাধান হতে পারে।
Bangla

রাতে করার মতো সহজ কয়েকটি যোগাসন:

শান্তির ঘুম আর স্ট্রেস কমাতে এই সহজ যোগাসনগুলি আপনাকে সাহায্য করবে। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রেখে, রাতের খাবারের পর শান্ত পরিবেশে এগুলি অভ্যাস করুন আর ফল পান হাতে-নাতে।
Image credits: Getty
Bangla

বালাসন (Balasana):

হাঁটু গেড়ে ঝুঁকে দুই হাত সামনের দিকে বাড়িয়ে দিন। এই আসনটি স্নায়ুকে শান্ত করে। এটি পিঠ ও ঘাড়ের ব্যথা কমিয়ে মনকে স্থির করতে সাহায্য করে। এটি একটি খুব সহজ কিন্তু কার্যকরী আসন।
Image credits: Getty
Bangla

বিপরীত করণী (Viparita Karani):

দেওয়ালের ধারে পা তুলে রাখুন। এই সহজ আসনটি রক্ত সঞ্চালন ঠিক করে এবং শরীরের ক্লান্তি দূর করে। গভীর ঘুমের জন্য এটি একটি দারুণ অভ্যাস।
Image credits: Getty
Bangla

বদ্ধ কোণাসন (Baddha Konasana):

দু'পা ভাঁজ করে দু'পায়ের পাতা এক জায়গায় আনুন। এই আসনটি কোমরের চাপ কমিয়ে শরীরকে রিল্যাক্স করে। মানসিক উদ্বেগ কমাতেও এই আসন খুব সাহায্য করে।
Image credits: Getty
Bangla

সুপ্ত মৎস্যাসন (Supta Matsyendrasana):

শুয়ে শরীরকে দুই দিকে মোচড় দিন। এই আসন পিঠের আড়ষ্টতা কমায়। এটি হজমশক্তি বাড়ায় এবং শরীরকে তরতাজা করে তুলে ভালো ঘুম এনে দেয়।

Image credits: Getty
Bangla

শবাসন (Savasana):

সবশেষে শবাসন করুন। হাত-পা আলগা করে শান্তভাবে শুয়ে পড়ুন। এটি শরীরকে বিশ্রাম দেয় এবং মানসিক চাপ দূর করে। এই আসন আপনাকে গভীর ঘুমের জন্য প্রস্তুত করবে।
Image credits: Getty

Dry Fruits: ড্রাই ফ্রুটস বেশি খেলে কী কী বিপদ হতে পারে? জানুন

ফুসফুসের সুস্থ রাখতে চান? আপনার ডায়েটে অবশ্যই রাখুন এই ৭টি খাবার

Thyroid Cancer: থাইরয়েড ক্যানসারের এই লক্ষণগুলি অবহেলা করছেন না তো?

৫০ টাকার কমে ৭ ট্রেন্ডি ক্লিপ, গরমে চুল করুন নতুন স্টাইল