আমরা অনেক সময় পকেট বা ব্যাগের ভেতর ইয়ারবাড রেখে দিই। আবার বাড়িতেও যেখানে-সেখানে ফেলে রাখি।
ইয়ারবাডে কানের খোল, ধুলোবালি এবং নানা ধরনের ব্যাকটেরিয়া জমতে পারে। এর ফলে আপনার কানের মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
পরিষ্কার করার আগে ফোন বা ল্যাপটপ থেকে ইয়ারবাড ডিসকানেক্ট করে নিন। এরপর একটি শুকনো কাপড় দিয়ে ইয়ারবাডটি ভালো করে মুছে নিন।
ইয়ারবাডের ভেতরের অংশ পরিষ্কার করতে একটি টুথব্রাশ ব্যবহার করুন। এর সাহায্যে খুব সহজেই জমে থাকা ধুলো এবং খোল বের করা যায়।
ইয়ারবাড একটি ইলেকট্রনিক ডিভাইস। তাই এটি পরিষ্কার করতে কখনোই জল বা ভিজে কাপড় ব্যবহার করবেন না।
আপনি কতবার ইয়ারবাড ব্যবহার করছেন, তার ওপর এটি নির্ভর করে। যদি প্রতিদিন ব্যবহার করেন, তবে নিয়মিত পরিষ্কার করা উচিত।
Ice Electricity: বরফ বাঁকালেই তৈরি হচ্ছে বিদ্যুৎ! কীভাবে?
Smartphone Battery: এই একটা ভুলেই ফোনের ব্যাটারি শেষ!
iPhone 18 Pro: নতুন ডিপ রেড রঙে আসছে অ্যাপলের ফোন? জল্পনা যখন তুঙ্গে
iPhone 18 Pro: নতুন ডিপ রেড রঙে আসছে অ্যাপলের ফোন? জল্পনা তুঙ্গে