অগ্রহায়ণ মাস কেমন প্রভাব ফেলবে মিথুন রাশির উপর

Published : Nov 27, 2019, 09:40 AM ISTUpdated : Nov 27, 2019, 05:02 PM IST
অগ্রহায়ণ মাস কেমন প্রভাব ফেলবে মিথুন রাশির উপর

সংক্ষিপ্ত

অগ্রহায়ণ বাংলার নবম মাস এই মাসের আরেক নাম মার্গশীর্ষ রাশিচক্রের তৃতীয় রাশি বৃষ অগ্রহায়ণ মাস মিথুন রাশির উপর কেমন প্রভাব ফেলবে

জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

আরও পড়ুন- বুধবার সারাদিন কেমন কাটবে আপনার, দেখে নিন আজকের রাশিফল

আবার বাংলায় অগ্রহায়ণ বা অঘ্রান বাংলা মাসের অষ্টম এবং শকাব্দের নবম মাস। এই মাসের আরেক নাম মার্গশীর্ষ। প্রাচীন বাংলা ভাষায় এই মাসটিকে আঘন নামে চিহ্নিত করা হত। মৃগশিরা নামক তারা থেকে 'মার্গশীর্ষ' নাম এসেছে।  এক সময় অগ্রহায়ণ ছিল বছরের প্রথম মাস। 'অগ্র' শব্দের অর্থ 'আগে' আর 'হায়ণ' শব্দের অর্থ 'বছর'। বছরের আগে বা শুরুতে ছিল বলেই এই মাসের নাম 'অগ্রহায়ণ'। এটি হেমন্ত ঋতুর দ্বিতীয় মাস। "অগ্রহায়ণ" শব্দের অভিধানিক অর্থ বছরের যে সময় শ্রেষ্ঠ ধান উৎপন্ন হয়। প্রাচীণকালে এই সময় প্রচুর ধান উৎপাদিত হত বলে এই মাসটিকেই বছরের প্রথম মাস হিসেবে ধরা হত।

আরও পড়ুন- মানসিক শান্তি পেতে চান, রাশি অনুযায়ী জেনে নিন কী করবেন

বাঙালি হিন্দু সমাজের বিশ্বাস অনুযায়ী, অগ্রহায়ণ মাস অত্যন্ত শুভ মাস। লোক সমাজে অগ্রহায়ণ মাসকে 'লক্ষ্মীর মাস' মনে করা হয়। এই কারণে এই মাসেই নবান্ন উৎসব ও লক্ষ্মী পুজোর বিশেষ আয়োজন করা হয়। পাশাপাশি রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এরা সময় বিশেষ কৃপণ আবার কখনও উদার মানসিকতার। এরা কাজ করতে খুব পছন্দ করে। এরা চঞ্চল এবং অস্থির মানসিকতার। এরা অত্যন্ত তোষামোদ প্রিয়। এরা কোন কাজ করবে কোন কাজ করবে না তা এরা সিদ্ধান্ত নিতে পারে না।

এই মাসে সন্তানের ব্যবহারের জন্য মনে বিষন্ন ভাবে দেখা দিতে পারে।
নতুন কোনও কাজের খোঁজ পেতে পারেন।
খরচ বাড়তে পারে, সেই নিয়ে বাড়িতে সমস্যা দেখা দিতে পারে।
সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিবাদ হতে পারে।
পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে।
রাজনীতির সঙ্গে যুক্তদের সুনাম বৃদ্ধি পেতে পারে।
কাজের চাপের জন্য শরীরের ক্ষতি হতে পারে।
পড়াশুনার জন্য নতুন কোনও ব্যবস্থা নিতে হতে পারে।
ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

মহা শিবরাত্রি ২০২৬: ৩০০ বছর পর তৈরি হচ্ছে বিরল রাজযোগ! টাকার বৃষ্টি হবে এই রাশির ওপর!
Love Horoscope: আপনার জীবন সঙ্গীর গুরুত্ব অনুভব করুন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল