দীপাবলির দিন কোন কোন রাশির আর্থিক উন্নতির যোগ রয়েছে, দেখে নিন

Published : Oct 27, 2019, 09:10 AM IST
দীপাবলির দিন কোন কোন রাশির আর্থিক উন্নতির যোগ রয়েছে, দেখে নিন

সংক্ষিপ্ত

আশ্বিন মাসের কৃষ্ণা ত্রয়োদশীর দিন দীপাবলি উৎসবের সূচনা হয় সারা বিশ্বে জুড়ে এই আলোর উৎসব পালন করা হয় কৃষ্ণা ত্রয়োদশীর দিন থেকে এই উৎসবের সূচণা হয় এই তিথিতে কোন রাশির আর্থিক উন্নতির বৃদ্ধি পাবে

দীপাবলি, বা, দেওয়ালি হল অন্যতম এক হিন্দু ধর্মীয় উৎসব। সারা বিশ্বে জুড়ে কম-বেশি এই আলোর উৎসব পালন করা হয়। আশ্বিন মাসের কৃষ্ণা ত্রয়োদশীর দিন ধনতেরাস অথবা ধনত্রয়োদশী অনুষ্ঠানের মধ্য দিয়ে দীপাবলি উৎসবের সূচনা হয়। কার্তিক মাসের শুক্লা পক্ষে, দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসব শেষ হয়। নবরাত্রি উৎসব অথবা বাঙালিদের দুর্গোৎসব শেষ হওয়ার ১৮ দিন পর দীপাবলি শুরু হয়। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে, মধ্য-অক্টোবর থেকে মধ্য-নভেম্বরের মধ্যে দীপাবলি অনুষ্ঠিত হয়। জেনে নেওয়া যাক এই বছরের এই তিথি কোন কোন রাশির উপর কেমন প্রভাব ফেলবে।

আরও পড়ুন- কেমন কাটবে সপ্তাহের প্রথম দিন, দেখে নিন আপনার রাশিফল

মেষ রাশির আঘাত প্রাপ্তির যোগ রয়েছে। সম্পত্তি কেনাবেচার জন্য শুভ সময়। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভালো। সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ যোগ রয়েছে।  অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তান নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। কর্মজগতে আপনার জনপ্রিয়তা বাড়তে পারে। সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে। আজ আপনার কোনও আশা পূর্ণ হতে পারে। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। বৃষ রাশির সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। কারও জিনিসের দায়িত্ব আজ নেবেন না। সন্তানকে নিয়ে সমস্যা দেখা দিতে পারে। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। নতুন কোনও ব্যবসা করার কথা ভাবতে পারেন। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন ওঠার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। মিথুন রাশির সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তা বাড়তে পারে। শিল্পীদের জন্য আজ শুভ দিন। কর্মসূত্রে নতুন চাকরি পাওযার সুযোগ রয়েছে।  আজ আপনার সম্মান ও খ্যাতি বৃদ্ধি পাবে। সারাদিন সংসারে শান্তি বজায় থাকবে, তবে রাতের দিকে অশুভ যোগ রয়েছে। আজ অপরের উপকার করতে গিয়ে সমস্যায় পড়তে হতে পারে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। 

আরও পড়ুন- শুধু কালী নয়, কালী ঘাটের মা পূজিত হন লক্ষী রূপেও

কর্কট রাশির নিজের ব্যক্তিগত কোনও ঝামেলা বন্ধুর দ্বারা সমাধান হয়ে যাবে। কাজের জন্য খুব ভালো সময়। বাড়িতে কোনও অতিথির জন্য খরচ বাড়তে পারে। সম্পত্তির বিষয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। নিজের চঞ্চল স্বভাবের জন্য ক্ষতি হতে পারে। আজ সারাদিন আপনার মনে শত্রু ভয় থাকবে। মাঙ্গলিক কোনও কাজের জন্য আজ মনের আনন্দ বৃদ্ধি পাবে। অচেনা ব্যক্তিদের সঙ্গে বুঝে কথা বলুন, বিবাদ হতে পারে। নিজের কাজ সম্পূর্ণ না করার জন্য সংসারে অশান্তি হতে পারে। নতুন উপায়ে উপার্জনের চেষ্টা এখন না করাই ভালো। বায়ুপথে যাতায়াত না করাই শ্রেয়। সিংহ রাশির কাজের বিষয়ে ভালো সুযোগ আসতে পারে। অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। আয় বৃদ্ধির যোগ রয়েছে। দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। গান বাজনা নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের জন্য ভালো সুযোগ আসবে। প্রতিবেশীর সঙ্গে কোনও বিবাদে যাবেন না। সঙ্গীর কোনও কাজের জন্য সংসারে শান্তি ফিরে আসবে। কন্যা রাশির অতিরিক্ত অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে। আপনার কোনও প্রতিভার জন্য আজ জনপ্রিয়তা লাভ করবেন। বন্ধুকে অতিরিক্ত বিশ্বাস করার জন্য খেসারত দিতে হতে পারে। সামান্য কোনও অশান্তি আদালত অবধি গড়াতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বন করুন। উচ্চ শিক্ষায় সাফল্যের যোগ রয়েছে। আজ চোখের সমস্যায় ভুগতে হতে পারে। আফিসে আজ আপনাকে কারও অনুগত হয়ে চলতে হতে পারে। কোনও আত্মীয়ের থেকে আজ বিশেষ সাহায্য পেতে পারেন। 

আরও পড়ুন- কেটে গিয়েছে শত বর্ষেরও বেশি সময়, আজও হাজার হাতের মা কালী পুজিত হচ্ছে হাওড়ার এই মন্দিরে

তুলা রাশির প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে। আপনার আর্থিক সমস্যা কেটে যেতে পারে। এই রাশির জাতক-জাতিকাদের কর্মস্থলে দ্বায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। আজ দাম্পত্য সুখ বজায় থাকবে। মান-সম্মানহানির আশঙ্কা রয়েছে। বাকি থাকা ঘরোয়া বা গৃহস্থালীর কাজকর্ম ফেলে না রেখে সেরে নিন। প্রেম জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। খুচরো এবং পাইকারী বিক্রেতাদের জন্য দিনটি অনূকুল। বৃশ্চিক রাশির আজ কর্মক্ষেত্রে অলসতার জন্য কাজে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। নিজের সম্পত্তি থেকে কিছু অংশ আপনাকে ছাড়তে হতে পারে। আজ অপরকে সাহায্য করে মনে আনন্দ পাবেন। আপনার করা মজা অপরের বিপদ ডেকে আনতে পারে। বাড়তি খরচের সম্ভাবনা আছে। রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। আজ আগুন থেকে একটু সাবধান থাকুন, দুর্ঘটনার যোগ রয়েছে। ধনু রাশির সম্পর্কের সমস্ত সমস্যা আজ কেটে যাওয়ার যোগ রয়েছে। গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন চিন্তা-ভাবনা করতে পারেন। বাড়িতে কোনও পূজোর জন্য আলোচনা হতে পারে। কোনও নতুন ব্যবসার দিকে আগ্রহ বাড়তে পারে। গুরুজনের অসুস্থতা নিতে চিন্তা বাড়তে পারে। সম্পত্তির ব্যপারে প্রতিবেশীর সঙ্গে বিবাদ বৃদ্ধি পেতে পারে। অনেক দিনের কোনও আশা আজ পূর্ণ হতে পারে। পরিবারের সঙ্গে ভ্রমণের যোগ রয়েছে। নিজের বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে। 

মকর রাশির পেটের সমস্যায় ভুগতে হতো পারে। ব্যবসার ক্ষেত্রে ভালো যোগাযোগ আসতে পারে। কাজের ক্ষেত্রে কোনও ভালো খবর পেতে পারেন, বিদেশ যাত্রাও হতে পারে। প্রেমের ক্ষেত্রে কোনও জটিলতা সৃষ্টি হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কোনও পুরনো শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। আজ বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে। জমি বা সম্পত্তি ক্রয় বা বিক্রয় করার জন্য আজ শুভ দিন। কুম্ভ রাশির ধার্মিক দিকে আজ আগ্রহ বাড়তে পারে। আজ সারাদিন কোনও কারণে মানসিক অস্থিরতা বজায় থাকবে। বাড়ির পরিবেশ আপনার অনুকূলে থাকবে। আবেগের বশে কোনও কাজ করলে বিপদে পড়তে হতে পারে। কর্মস্থলে নিজের প্রতিভা ফুটিয়ে তোলার চেষ্টা করুন, লাভবান হবেন। ভাইয়ের সঙ্গে কোনও কারনে বিবাদ হতে পারে। সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। বাবা-মায়ের অসুস্থতার জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। মীন রাশির বাকি থাকা ঘরোয়া বা গৃহস্থালীর কাজকর্ম ফেলে না রেখে সেরে নিন। রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে। কোনও কাজে সফলতা পাওয়ার জন্য নৈতিক অবনতিও হতে পারে। আপনার আর্থিক সমস্যা কেটে যেতে পারে। এই রাশির জাতক-জাতিকাদের কর্মস্থলে দ্বায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রেম জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। খুচরো এবং পাইকারী বিক্রেতাদের জন্য দিনটি অনূকুল। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Weekly Horoscope: প্রেমের এই সপ্তাহে বহুমূল্যবান কোনও উপহার পেতে পারেন! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল
Love Horoscope: যারা সব সময় আপনাকে সমর্থন করেন তার যত্ন নিন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল