আগামী বছরে কেমন হবে সিংহ রাশির কর্মজীবন, জেনে নিন

Published : Dec 23, 2019, 09:40 AM IST
আগামী বছরে কেমন হবে সিংহ রাশির কর্মজীবন, জেনে নিন

সংক্ষিপ্ত

জীবনে সাফল্য পেতে বহু বাধা বিপত্তি অতিক্রম করতে হয় নানান সমস্য়া ও প্রতিকূলতা কাটিয়ে উঠে তবে একজন ব্যক্তি সাফল্যের মুখ দেখেন বহু ব্যক্তি আছেন যাঁরা প্রতিনিয়ত বাধা বিপত্তি সম্মুখিন হয়েও জীবনে সফল হয় রাশি ভেদে আমাদের ভাগ্যে নির্ধারণ করা থাকে আমাদের কর্মজীবন কেমন হবে

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

আরও পড়ুন- সোমবারের সারাদিন কেমন কাটবে আপনার, দেখে নিন রাশিফল

প্রতিটি মানুষেরই জীবনে সাফল্য পেতে বহু বাধা বিপত্তি অতিক্রম করতে হয়। নানান সমস্য়া ও প্রতিকূলতা কাটিয়ে উঠে তবে একজন ব্যক্তি সাফল্যের মুখ দেখেন। তবে এমন বহু ব্যক্তি আছেন যাঁরা প্রতিনিয়ত বাধা বিপত্তি সম্মুখিন হয়েও জীবনে সফল হতে পারছেন না। জ্যোতিষশাস্ত্রের মতে, ভাগ্য অনুযায়ী জীবনে নানা ঘটনা বা বিভিন্ন অনুকূল ও প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। রাশি ভেদে আমাদের ভাগ্যে নির্ধারণ করা থাকে আমাদের কর্মজীবন কেমন হবে। 

আমাদের জীবনে নানা ধরনের শুভ বা অশুভ ঘটনা, যা আমাদের ভাগ্যে পূর্ব নির্ধারিত হয়ে রয়েছে তা জানা যায় এক মাত্র জ্যোতিষশাস্ত্র অনুসারে। রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ। এই রাশির অধিকর্তা গ্রহ রবি। এরা সাধারণত শান্ত প্রকৃতির হয়ে থাকে। তবে এরা অত্যন্ত জেদী এবং রেগে গেলে হিতাহিত জ্ঞানশূণ্য হয়ে পড়ে। যে কোনও কাজে এরা ঘন ঘন মত বদলাতে উন্নতির পথে তা বাধা হয়ে দাঁড়াবে। সেভাবেই আজ জেনে নেওয়া যাক, ২০২০ সালে সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মজীবন কেমন হবে।

আরও পড়ুন- কেমন কাটবে এই সপ্তাহ, দেখে নিন সপ্তাহের রাশিফল

এই রাশির জাতক জাতিকারা ২০২০ সালে সামগ্রিকভাবে ভাগ্যবান হবেন। অর্থনৈতিক দিক থেকে নতুন বছর আপনার খুব ভালো কাটবে। কর্মক্ষেত্রে আপনার কাজের যোগ্য সম্মান পাবেন আপনি। এত বছর ধরে যে অক্লান্ত পরিশ্রম আপনি করেছেন, আগামী বছর আপনার যোগ্য সম্মান পাওয়ার বছর। আপনার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করার সময় আগামী বছর। কর্মক্ষেত্রে বেতন ও সম্মান বৃদ্ধি পাবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তারাও ব্যবসায় উন্নতি করতে পারবেন। ব্যবসায় উন্নতির পাশাপাশি ব্যবসা প্রসারিত হওয়ারও যোগ রয়েছে।
 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Daily Astrology: এই রাশির জাতকদের জীবনে আসছে চরম সর্বনাশ! খারাপ সময়ের সূচনা হতে চলেছে শিঘ্রই
Love Horoscope: সঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল