দোল উৎসবের পবিত্র এই তিথি কতটা প্রভাব ফেলবে, দেখে নিন রাশি অনুযায়ী

Published : Mar 09, 2020, 12:07 AM IST
দোল উৎসবের পবিত্র এই তিথি কতটা প্রভাব ফেলবে, দেখে নিন রাশি অনুযায়ী

সংক্ষিপ্ত

কেমন কাটবে দোলের সারাদিন সম্পর্কে কেমন থাকবে আজ কতটা দিকে হবে ব্যবসায় উন্নতি কী বলছে আজকের রাশিফল

মেষ রাশির প্রতিবেশীদের সঙ্গে নতুন করে ভালো সম্পর্ক গড়ে উঠবে। প্রেমে অশান্তির জন্য মানসিক অশান্তি বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের যে কোনও পরীক্ষায় শুভ ফল লাভ হওয়ার যোগ রয়েছে। সঞ্চয় নিয়ে নতুন করে পরিকল্পনা করতে পারেন। সন্তানদের নিয়ে সমাজে মুখ উজ্জ্বল হতে পারে। স্বীকৃতি লাভের যোগ রয়েছে। ব্যয় নিয়ে সঙ্গীর সঙ্গে মতবিরোধ হতে পারে। নিজের মতে চলার জন্য বাড়িতে বিবাদ হতে পারে। স্বামী-স্ত্রীর মিলিত পরামর্শে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে।  বৃষ রাশির সাংসারিক চাপ বৃদ্ধি পাওয়ায়, চিন্তা থাকবে। অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আসতে পারে। প্রেমে সফলতা পাওয়ার সম্ভাবনা আছে। কোনও পশুর দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। ভাই-বোনের সম্পর্কে ভাঙ্গন ধরতে পারে। কর্ম ব্যস্ততায় দিন কাটতে পারে। দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। পুরনো কোনও দামি বস্তু আপনার হাতে আসতে পারে। মিথুন রাশির শিল্পীদের জন্য দিনটি খুব শুভ। সুখ-স্বাচ্ছন্দ্য সংসারে ফিরে পেতে পারেন। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি বৃদ্ধি পাবে। পেটের যন্ত্রনা বাড়তে পারে। বাড়তি কোনও খরচের জন্য বিবাদ হতে পারে। দাম্পত্য সুখ বৃদ্ধি পেতে পারে। আপনার রাগ আজ কোনও কারণে বৃদ্ধি পেতে পারে। আজ সারাদিন অস্থিরতাভাব বজায় থাকবে। প্রেমের জন্য আনন্দ বাড়তে পারে।  

আরও পড়ুন- সোমবারের সারাদিন কেমন কাটবে আপনার, দেখে নিন আজকের রাশিফল

কর্কট রাশির আজ যে কোনও কাজে নিজের বাকপটুতার জন্য সফলতা পাবেন। বন্ধুর দ্বারা উপকার পেতে পারেন। আজ নিয়মিত কাজে বাধা আসতে পারে। প্রতারিত হওয়ার যোগ রয়েছে। খরচ বুঝে করুন, আজ ব্যয় বহুল দিন। রাজনীতির সঙ্গে যুক্তদের আজ সুনাম বৃদ্ধি পাবে। ঝামেলা এড়িয়ে চলুন আইন অবধি যেতে হতে পারে। সন্তানের ব্যাপারে উদ্বিগ্নতা থাকবে। স্বাস্থ্য উন্নতির যোগ রয়েছে। সিংহ রাশির পেটের সমস্যা বাড়তে পারে। বাড়িতে কোনও অতিথি আসতে পারে। সৌখিন বস্তু কেনার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। সন্তানদের নিয়ে উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে। আজ অর্থক্ষতির যোগ রয়েছে,বুঝে চলুন। ব্যবসায় বিশেষ নজর থাকবে না এবং ব্যয় বেশি হবে। আরোগ্য লাভের যোগ রয়েছে। সাংসারিক শান্তি বজায় থাকবে।  সঙ্গীর সঙ্গে মতবিরোধ হতে পারে। কারও থেকে সু-পরামর্শ পেতে পারেন। কন্যা রাশির কর্মযোগে বন্ধুর সাহায্য পেতে পারেন। চোখের সমস্যায় ভোগান্তির সম্ভাবনা। যে কোনও অশান্তিতে আজ আপনার দোষী হওয়ার যোগ রয়েছে। অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে। বাড়তি কোনও খরচ থেকে সাবধান থাকুন। রাস্তায় সাবধানে চলাফেরা করুন, রক্তপাতের সম্ভাবনা রয়েছে। অন্যমনষ্কতায় ক্ষতির আশঙ্কা রয়েছে। আজ ব্যবসায় প্রচুর লাভ হতে পারে। 

আরও পড়ুন- কেমন কাটবে এই সপ্তাহ, দেখে নিন সপ্তাহের রাশিফল

তুলা রাশির মানসিক অশান্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিচক্ষণ বুদ্ধির জন্য সকলের মন জয় করতে পারবেন। গান বাজনার প্রতি আজ একটু বেশি আকৃষ্ট হবেন। সাবধানে চলাফেরা করুন, হাত-পা ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুজনদের সঙ্গে অযথা বিবাদ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে কর্মচারীর ওপর কড়া নজর রাখুন। দ্রব্য ক্ষতির সম্ভাবনা রয়েছে। সংস্থাগত পরিবর্তনের যোগ রয়েছে। বৃশ্চিক রাশির মায়ের শারীরিক অবনতির যোগ রয়েছে।  আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে সঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে। সন্তানদের জন্য কোনও শুভ যোগাযোগ আসতে পারে। গুরুজনদের সঙ্গে আজ খুব ভালো দিন কাটবে। কোনও বিষয়ে আজ আপনাকে ছোটোদের সাহায্য করতে হতে হবে। ঘরে-বাইরে সমান দায়িত্ব পালন করতে গিয়ে নাজেহাল হবে। বৈষয়িক উন্নতির সম্ভাবনা রয়েছে। আজ কোনও বিষয়ে কর্তব্য পালন করতে হবে। ব্যবসায় অগ্রগতির যোগ রয়েছে। ধনু রাশির পাওনা আদায় করতে গিয়ে অপমানিত হতে পারেন।  বিচক্ষণ কোনও ব্যক্তির জন্য কাজে উন্নতির যোগ। প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হতে পারে। হস্ত শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের জন্য দিনটি খুব ভাল। আজ এমন কিছু সমস্যা দেখা দেবে যা সমাধান করতে গিয়ে নাজেহাল হবেন। অপচয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চাপ বাড়তে পারে। প্রেমের প্রস্তাবে আজ রাজি না হওয়াই ভাল। 

আরও পড়ুন- কেন দোলের আগের দিন পালন করা হয় ন্যাড়া পোড়া, জেনে নিন এর গুরুত্ব

মকর রাশির আগুনের কাজ খুব সাবধানে করুন বিপদের যোগ রয়েছে। অনেক দিনের কোনও ইচ্ছে আজ পূরণ হবে। সঙ্গীতচর্চার জন্য দিনটি উপযুক্ত। সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি অনুকূল। সন্তানের জন্য চিন্তা থাকলে মিটে যাবে। রোগ মুক্তির সম্ভাবনা রয়েছে। মা-বাবার সঙ্গে মতবিরোধ হওয়ায় মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সংসারে অযথা কথা না বলাই ভাল, অশান্তি হতে পারে। আজকের দিন ব্যবসার জন্য শুভ। কুম্ভ রাশির ভাই-বোনদের থেকে কোনও উপহার পেতে পারেন। মাঙ্গলিক কাজের জন্য কাউকে উপকার করতে হতে পারে। আজ বাড়তি কথা না বলাই ভালো হবে। আজ সারাদিন মন চঞ্চল থাকবে। কাজের জন্য দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা ব্যর্থ হয়ে যেতে পারে। বাবার অসুস্থতা নিয়ে চিন্তা বাড়তে পারে। আজ কোনও কারণে রাগ বৃদ্ধি পেতে পারে। সহকর্মীর হিংসার জন্য অফিসে ঝামেলার সৃষ্টি হতে পারে। চলাফেরার সময় প্রচুর সাবধানতা অবলম্বন করুন। মীন রাশির লটারি জাতীয় খেলায় প্রচুর অর্থনাশ হবে। আপনার মধুর ব্যবহার সকলের মন জয় করবে। যে কোনও পরিস্থিতি সামলাতে নিজের বুদ্ধি প্রয়োগ করুন। দুঃস্থ কোনও ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে। পুরনো কোনও যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসায় সফলতা থাকলেও ব্যয়ও হবে প্রচুর। মিত্র লাভের যোগ রয়েছে। তৃতীয় কোনও ব্যক্তির জন্য সাংসারিক অশান্তি বৃদ্ধি পাবে। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: আপনার সম্পর্ককে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে যাবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: জীবিকার দিক থেকে আপনি সাফল্য পাবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল