অগ্রহায়ণ মাস কেমন প্রভাব ফেলবে মকর রাশির উপর, জেনে নিন

Published : Dec 05, 2020, 09:06 AM IST
অগ্রহায়ণ মাস কেমন প্রভাব ফেলবে মকর রাশির উপর, জেনে নিন

সংক্ষিপ্ত

অগ্রহায়ণ বাংলার নবম মাস এই মাসের আরেক নাম মার্গশীর্ষ রাশিচক্রের দশম রাশি মকর অগ্রহায়ণ মাস মকর রাশির উপর কেমন প্রভাব ফেলবে

 'অগ্র' শব্দের অর্থ 'আগে' আর 'হায়ণ' শব্দের অর্থ 'বছর'। বছরের আগে বা শুরুতে ছিল বলেই এই মাসের নাম 'অগ্রহায়ণ'। এটি হেমন্ত ঋতুর দ্বিতীয় মাস। "অগ্রহায়ণ" শব্দের অভিধানিক অর্থ বছরের যে সময় শ্রেষ্ঠ ধান উৎপন্ন হয়। প্রাচীণকালে এই সময় প্রচুর ধান উৎপাদিত হত বলে এই মাসটিকেই বছরের নবম মাস হিসেবে ধরা হত। বাংলায় অগ্রহায়ণ বা অঘ্রান বাংলা মাসের নবম এবং শকাব্দের নবম মাস। এই মাসের আরেক নাম মার্গশীর্ষ। প্রাচীন বাংলা ভাষায় এই মাসটিকে আঘন নামে চিহ্নিত করা হত। মৃগশিরা নামক তারা থেকে 'মার্গশীর্ষ' নাম এসেছে।  

বাঙালি হিন্দু সমাজের বিশ্বাস অনুযায়ী, অগ্রহায়ণ মাস অত্যন্ত শুভ মাস। লোক সমাজে অগ্রহায়ণ মাসকে 'লক্ষ্মীর মাস' মনে করা হয়। এই কারণে এই মাসেই নবান্ন উৎসব ও লক্ষ্মীপুজোর বিশেষ আয়োজন করা হয়। পাশাপাশি রাশিচক্রের নবম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ শনি। এই রাশির জাতক-জাতিকাদের এদের বন্ধুরা সব সময় এড়িয়ে যায়। এরাই একা থাকতেই বেশি পছন্দ করে। এদের সন্দেহপ্রবণতার জন্য বিবাহিত জীবনে অনেক সমস্যা দেখা দেয়। এদের অবসাদ এবং বিষাদ এদের মধ্যে অতি মাত্রায় দেখা যায়। তবে জেনে নেওয়া যাক আগ্রহায়ণ মাস মকর রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

অগ্রহায়ণ মাস মকর রাশির বেকারদের জন্য নতুন কাজের সুযোগ আসতে পারে। যারা প্রশাসনিক কাজে যুক্ত রয়েছেন তাঁদের কাজে উন্নতি হওয়ার যোগ রয়েছে। এই মাসে আয় ওব্যায়ের পরিমান মোটামুটি সমান থাকবে। এই মাসে কর্মক্ষেত্রে বা সংসারে দ্বায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে জটিলতা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক খরচ বৃদ্ধি পাবে, পাশাপাশি সন্তানের জন্য চিন্তাও বৃদ্ধি পাবে। দাম্পত্য কলহ বৃদ্ধির যোগ রয়েছে। শারীরিক সমস্যা নিয়ে ভুগতে হতে পারে।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় হবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ অর্থ ব্যায়ের সম্ভাবনা বেশি! দেখে নিন আজকের আর্থিক রাশিফল