কার্তিক মাস কেমন প্রভাব ফেলবে মীন রাশির উপর, দেখে নিন

Published : Nov 04, 2020, 08:52 AM IST
কার্তিক মাস কেমন প্রভাব ফেলবে মীন রাশির উপর, দেখে নিন

সংক্ষিপ্ত

বছরের সপ্তম মাস কার্তিক এই মাস থেকেই শুরু হয় হেমন্ত কাল রাশিচক্রের দ্বাদশ রাশি মীন কার্তিক মাস মীন রাশির উপর কেমন প্রভাব ফেলবে

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। এদিকে কার্তিক মাস বাংলা মাসের সপ্তম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শতাব্দের দ্বাদশ মাস। এই মাসেই হয় হেমন্ত ঋতুর শুরু। কার্তিক মাস নামটি এসেছে কৃত্তিকা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে।

আরও পড়ুন- বুধবারে ৫ রাশির কর্মসংস্থানের যোগ রয়েছে, দেখে নিন আপনার রাশিফল

রাশিচক্রের দ্বাদশ রাশি মীন। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এদের মানসিক অস্থিরতা মাঝে মাঝেই এদের লক্ষ্যের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। প্রেমের জীবন সুখের না হলেও বৈবাহিক জীবন এদের অত্যন্ত সুখের। এরা অন্যায়ের সঙ্গে একেবারেই আপোস করতে পারে না। এই রাশির জাতক-জাতিকারা উদার পরোপকারী ও সৎ প্রকৃতির। প্রতিবাদ করতে গিয়ে বহুবার বিপদে পড়েছে। এদের জীবনের প্রধাণ লক্ষ্য প্রচুর অর্থ উপার্জন করা। এরা সাধারণত নম্র ও ধার্মিক প্রকৃতির হয়ে থাকে। তবে জেনে নেওয়া যাক বাংলা বছরের সপ্তম মাস কার্তিক সপ্তম রাশি মীন এর উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- দীপাবলির রাতে এইগুলি দর্শণ মানেই বদলাতে চলেছে আপনার ভাগ্যের চাকা

কার্তিক মাসে মীন রাশি শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, ফলে চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কোনও ব্যক্তির সঙ্গে সমস্যা বৃদ্ধি পেতে পারে। বিদ্যার্থীদের জন্য খুব শুভ মাস। ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রার যোগ রয়েছে, পাশাপাশি ব্যবসার উন্নতির যোগও রয়েছে। প্রেমের সম্পর্কে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিযোগীতামূলক বিষয়ে সাফল্যের যোগ রয়েছে। সন্তানের বিষয়ে কোনও শুভ সংবাদ পেতে পারেন। আয় ভালো হলেও ব্যয়ের পরিমান বৃদ্ধির যোগ রয়েছে।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Astrology for Marriage: নতুন বছরেই বাজবে বিয়ের সানাই! জানুন আপনার রাশি কী বলছে, এই মাসেই কি হতে পারে পাকা কথা?
Love Horoscope: কঠিন সময়েও আপনার সঙ্গীকে সমর্থন করা উচিত! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল