কার্তিক মাস কেমন প্রভাব ফেলবে ধনু রাশির উপর, দেখে নিন

Published : Nov 02, 2020, 12:33 AM IST
কার্তিক মাস কেমন প্রভাব ফেলবে ধনু রাশির উপর, দেখে নিন

সংক্ষিপ্ত

বছরের সপ্তম মাস কার্তিক এই মাস থেকেই শুরু হয় হেমন্ত কাল রাশিচক্রের নবম রাশি ধনু কার্তিক মাস ধনু রাশির উপর কেমন প্রভাব ফেলবে

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। এদিকে কার্তিক মাস বাংলা মাসের সপ্তম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শতাব্দের নবম মাস। এই মাসেই হয় হেমন্ত ঋতুর শুরু। কার্তিক মাস নামটি এসেছে কৃত্তিকা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে।

আরও পড়ুন- নভেম্বর মাসে ৫ গ্রহ রাশি পরিবর্তন করবে, কয়েকটি রাশির সতর্ক হওয়া প্রয়োজন

রাশিচক্রের নবম রাশি ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ হল বৃহস্পতি। এই রাশির জাতক-জাতিকাদের বিষয় সম্পত্তিতে আসক্তি কম। এদের জীবনের প্রথম দিকে প্রচুর বাধা বিপত্তি আসলেও তা কেটে যায়। এই রাশির প্রায়ই অর্থাভাব দেখা যায়। এরা খুবই ব্যক্তিত্বসম্পন্ন। তাই অন্যের অধীনে কাজ করতে অসুবিধে ভোগ করতে হয়। তবে জেনে নেওয়া যাক বাংলা বছরের সপ্তম মাস কার্তিক সপ্তম রাশি ধনু এর উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- ধনতেরাসে সৌভাগ্য ফিরে পেতে শুধু সোনা কিনলেই হবে না, সঙ্গে মেনে চলুন এই নিয়মগুলি

কার্তিক মাসে ধনু রাশি উচ্চাকাঙ্খী কোনও মহিলার ফাঁদে পড়তে পারেন। বিদ্যার্থীদের জন্য ভাল সময় আসতে চলেছে। এই মাসে ব্যবসায় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। স্ত্রীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। গুরুজনের জন্য কোনও কারণে খরচ বাড়তে পারে। সমাজে কোনও উপকার করার জন্য সম্মান লাভ হতে পারে। কোনও কারনে মাসের মাঝামাঝি সময়ে মানসিক চাপ বাড়তে পারে। কারও উপকার করতে গিয়ে বদনাম হতে পারে।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

২০২৬ এর ২রা মার্চ থেকে বদলাবে এই ৪টি রাশির ভাগ্য, জেনে নিন তালিকায় কে কে
Money Horoscope: ভাগ্যচক্রে আজ কী অপেক্ষা করছে? জানুন আপনার আর্থিক রাশিফল