এপ্রিল মাস কেমন কাটবে মেষ রাশির, দেখে নিন

Published : Apr 05, 2020, 08:54 AM IST
এপ্রিল মাস কেমন কাটবে মেষ রাশির, দেখে নিন

সংক্ষিপ্ত

বছরের চতুর্থ মাস এপ্রিল এই মাসেই শুরু হয় বাংলার নতুন একটি বছর রাশিচক্রের প্রথম রাশি মেষ এপ্রিল মাস মেষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে

রাশিচক্রের প্রথম রাশি মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। পরিস্থিতি প্রতিকূল হলে এরা উগ্রও হয়ে যায়। এরা কায়িক পরিশ্রমের থেকে কূটনৈতিক বুদ্ধি সবথেকে বেশি। এরা খুব তোষামোদ প্রিয় মানুষ। এরা অত্যন্ত বন্ধুবৎসল। এরা যে কোনও বিষয়ে নেতৃত্ব করতে খুব পছন্দ করেন। তবে এদের নেতৃত্ব পছন্দ কেউ অস্বীকার করলে এরা তা মেনে নিতে পারে না। যে কোনও পরিস্থিতি এদের মনের মতো হবে এটাই এদের আশা থাকে। তবে জেনে নেওয়া যাক বছরের চতুর্থতম মাস মেষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- ধনু রাশির আজ প্রতারিত হওয়ার যোগ রয়েছে, দেখে নিন আপনার রাশিফল

এই মাসে অর্থহানির আশঙ্কা রয়েছে। কোনও ভুল কাজের জন্য সম্মানহানি হওয়ার আশঙ্কা রয়েছে। এই মাসে কোনও বিষয়ে অর্থ বিনিয়োগ করার আগে ভালো ভাবে চিন্তা-ভাবনা করে তবে বিনিয়োগ করুন। উচ্চপদস্থ কোনও ব্যক্তির দ্বারা কাজে উন্নতির যোগ রয়েছে। ব্যবসায় জন্য শত্রুর জন্য ক্ষতির আশঙ্কা রয়েছে। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজ কর্মের জন্য আলোচনা হতে পারে। এই মাসে অপরের চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। শিক্ষার্থীদের এই মাসে পড়াশুনোর মনযোগ বৃদ্ধ পাবে। বাড়িতে নতুন অতিথি আগমণের খবর পাবেন। প্রণয় সম্পর্কে বিরহ যোগ রয়েছে।   

আরও পড়ুন- রবিবার রাত ৯টায় ৯ মিনিটের জন্য করোনাকে আক্রমণ, কেন এই সময় বাছলেন মোদী, জানুন

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: আপনার আত্মবিশ্বাস সম্পর্কের ক্ষতি করতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ সুখ এবং লক্ষ্মীলাভ হতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল