আষাঢ় মাস কেমন প্রভাব ফেলবে কর্কট রাশির উপর, দেখে নিন

Published : Jun 18, 2020, 09:20 AM IST
আষাঢ় মাস কেমন প্রভাব ফেলবে কর্কট রাশির উপর, দেখে নিন

সংক্ষিপ্ত

বাংলা সনের তৃতীয় মাস আষাঢ় বর্ষা মৌসুমে অন্তর্ভুক্ত দুই মাসের তৃতীয় মাস রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট আষাঢ় মাস কর্কট রাশির উপর কেমন প্রভাব ফেলবে

আষাঢ় বাংলা সনের তৃতীয় মাস। ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের চতুর্থ মাস। এটি বর্ষা মৌসুমে অন্তর্ভুক্ত দুই মাসের তৃতীয় মাস। আষাঢ় নামটি এসেছে পূর্বাষাঢ়া নক্ষত্র ও উত্তরাষাঢ়া নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। পাশাপাশি রাশিচক্রের চতুর্থতম রাশি কর্কট। এই রাশির অধিকর্তা গ্রহ চন্দ্র। এই রাশির জাতক-জাতিকারা খুব আত্মকেন্দ্রীক তবে স্পর্শকাতর। এরা বাবা মায়ের অত্যন্ত প্রিয়। এরা অত্যন্ত খুঁতখুঁতে এবং ভীতু প্রকৃতির হয়।  এরা অত্যন্ত তোষামোদ প্রিয়। এরা কোন কাজ করবে কোন কাজ করবে না তা এরা সিদ্ধান্ত নিতে পারে না। তবে জেনে নেওয়া যাক আষাঢ় মাস কর্কট রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আষাঢ় মাসে কর্কট রাশির পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়া নিয়ে আলোচনা হতে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি বিষয়ে আলোচনা হতে পারে। কর্মস্থান পরিবর্তন করতে হতে পারে। ব্যবসায় কর্মচারীর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার যোগ রয়েছে। গুরুজনদের শারীরিক অসুস্থতার জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক দিনের কোনও মনের ইচ্ছে পূরণ হওয়ার যোগ আছে। এই মাস শিল্পীদের জন্য অত্যন্ত শুভ। এই মাসে কোনও ভুলের জন্য কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে।

জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Daily Astrology: এই রাশির জাতকদের জীবনে আসছে চরম সর্বনাশ! খারাপ সময়ের সূচনা হতে চলেছে শিঘ্রই
Love Horoscope: সঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল