চৈত্র মাস কেমন প্রভাব ফেলবে কর্কট রাশির উপর, দেখে নিন

Published : Mar 25, 2020, 08:50 AM IST
চৈত্র মাস কেমন প্রভাব ফেলবে কর্কট রাশির উপর, দেখে নিন

সংক্ষিপ্ত

চৈত্র বাংলার দ্বাদশতম মাস এই মাসেই শেষ হয় বাংলা বছরের রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট চৈত্র মাস কর্কট রাশির উপর কেমন প্রভাব ফেলবে

জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

আরও পড়ুন- বুধবার সারাদিন কেমন কাটবে আপনার, দেখে নিন আজকের রাশিফল

চৈত্র মাস বাংলা মাসের দ্বাদশ মাস। এই মাসেই শেষ হয় বাংলার বছরের। চৈত্র মাস বাংলা সনের দশম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের দ্বাদশ মাস। বাংলার চৈত্র মাস  বাংলা শকাব্দের শেষ মাস। পাশাপাশি পাশাপাশি রাশিচক্রের চতুর্থতম রাশি কর্কট। এই রাশির অধিকর্তা গ্রহ চন্দ্র। এই রাশির জাতক-জাতিকারা খুব আত্মকেন্দ্রীক তবে স্পর্শকাতর। এরা বাবা মায়ের অত্যন্ত প্রিয়। এরা অত্যন্ত খুঁতখুঁতে এবং ভীতু প্রকৃতির হয়। তবে জেনে নেওয়া যাক চৈত্র মাস কর্কট রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুুন- চৈত্র মাসের প্রতি মঙ্গলবারে মেনে চলুন এই নিয়মগুলি, কাটিয়ে উঠুন নেগেটিভ শক্তি

পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা বৃদ্ধি পেতে পারে। সংসারের জন্য কোনও মঙ্গলজনক কাজ হবে। এই মাসে কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। অনেক দিনের কোনও মনের ইচ্ছে পূরণ হওয়ার যোগ আছে। বিবাহিত জীবনে সুখের সময়। শারীরিক সমস্যা দেখা দিতে পারে। মামলা মোকদ্দ্মার কাজে সাফল্য পেতে পারেন। এই মাসে ব্যবসায় নতুন কিছু ঘটতে পারে। এই মাসে অতিরিক্ত খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চিকিৎসার বিষয়ে খরচ বৃদ্ধি পেতে পারে। কর্মস্থান পরিবর্তনের যোগ আসতে পারে। রক্তপাতের আশঙ্কা রয়েছে, তাই সাবধানে চলাফেরা করুন। বিদেশ থেকে কোনও কাজের যোগ আসতে পারে। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

৬ ফেব্রুয়ারি ধনিষ্ঠা নক্ষত্রে সূর্য, ভাগ্য খুলে যাবে এই ৫ রাশির! অ্য়াকাউন্টে ঢুকবে টাকা
Love Horoscope: বন্ধুর সঙ্গে আজ ভালো সময় কাটবে।! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল