চৈত্র মাসের প্রতি মঙ্গলবারে মেনে চলুন এই নিয়মগুলি, কাটিয়ে উঠুন নেগেটিভ শক্তি

Published : Mar 24, 2020, 12:51 PM IST
চৈত্র মাসের প্রতি মঙ্গলবারে মেনে চলুন এই নিয়মগুলি, কাটিয়ে উঠুন নেগেটিভ শক্তি

সংক্ষিপ্ত

গ্রহ-নক্ষত্রের অবস্থান বিবেচনা করে মানুষের ভাগ্যগণনা তথা ভাগ্য নিরূপণ করে জ্যোতিষশাস্ত্র মতে, প্রত্যেকটি দিনের রয়েছে কিছু বিশেষ তাৎপর্য সপ্তাহের সাতটি দিনের মধ্যে মঙ্গলবার দিনটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় চৈত্র মাসের প্রতি মঙ্গলবার কিছু নিয়ম মেনে চললেই দূর হবে নেগেটিভ শক্তি

এই মাস দিয়েই শেষ হয় বাংলা বছরের। শুরু হয় এক নতুন বছর। এই মাসেই বসন্ত ঋতু নতুন করে সাজিয়ে দিয়ে যায় প্রকৃতিকে। আর জানান দেয় গ্রীষ্মের আগমণের। মানব জীবেন এই মাসের গুরুত্ব অপরিসীম। পুরনো বছরের শেষ হয়ে এক নতুন বছরের আগমন। হিন্দু শাস্ত্রেও এই মাসে বহু রীতিনীতি পালনের নিয়ম রয়েছে। হিন্দু শাস্ত্র মতে এই মাসের প্রতি মঙ্গলবার যদি নিষ্ঠাভরে কিছু নিয়ম পালন করা যায়, তবে সংসারের নেতিবাচক শক্তি থেকে সহজেই মুক্তি মিলতে পারে। জেনে নেওয়া যাক সেই নিয়মগুলি-

আরও পড়ুন- চৈত্র মাস কেমন প্রভাব ফেলবে মিথুন রাশির উপর, দেখে নিন

চৈত্র মাসের প্রতি মঙ্গলবার জীবনের সমস্ত প্রতিকূলতা কাটিয়ে ওঠার জন্য হনুমানজীর পুজো করুন। শুদ্ধ মনে, শুদ্ধ বস্ত্রে লাল ফুল অর্পণ করুন হনুমানজীর উদ্দেশ্যে। আপনার জীবনের সমস্ত বাধা কেটে যাবে ধীরে ধীরে। এই দিনে যদি উপোস করে হনুমানজী, দুর্গা ও কালী অথবা আপনার ইষ্টদেবতার আরাধনা করতে পারেন তবে আপনার জীবনে সৌভাগ্য ফিরে আসবেই। দেবতার পুজো করে তবে উপোস ভঙ্গ করতে হবে। সম্ভব হলে চৈত্র মাসের মঙ্গলবার দিনটি নিরামিষ আহার গ্রহণ করুন। হনুমানজীর পুজো করে সেদিন নিরামিষ আহার গ্রহণ করা উচিৎ, তবে এই বিষয়ে কোন বাধ্যবাধকতা নেই। আপনি চাইলে নিরামিষ আহার গ্রহণ করতেই পারেন। অনেকেই এই দিনটিতে নিরামিষ আহার গ্রহণ করে থাকেন। চৈত্র মাসের মঙ্গলবারের জন্য লাল রং অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই এদিনে লাল বস্ত্র পরিধান করুন, সমস্ত বাধা-বিপত্তি কেটে যাবে।

আরও পড়ুন- মঙ্গলবারের সারাদিন কেমন কাটবে, দেখে নিন আজকের রাশিফল

জ্যোতিষশাস্ত্র এমন একটি বিজ্ঞান যা নভোমণ্ডলে বিভিন্ন জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ-নক্ষত্রের অবস্থান বিবেচনা করে মানুষের ভাগ্যগণনা তথা ভাগ্য নিরূপণ করে। জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। এই জ্যোতিষশাস্ত্র মতে, প্রত্যেকটি দিনের রয়েছে কিছু বিশেষ তাৎপর্য। সপ্তাহের সাতটি দিনের মধ্যে মঙ্গলবার দিনটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই দিনে কয়েকটি বিশেষ নিয়ম মেনে চললেই হতে পারে আপনার সার্বিক উন্নতি, মিলবে সৌভাগ্য। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: বন্ধুর সঙ্গে আজ ভালো সময় কাটবে।! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল