কুম্ভ রাশির উপর কেমন প্রভাব থাকবে এই মাসে, দেখে নিন

Published : Feb 05, 2020, 08:59 AM IST
কুম্ভ রাশির উপর কেমন প্রভাব থাকবে এই মাসে, দেখে নিন

সংক্ষিপ্ত

মাঘ বাংলার দশম মাস এই মাসের আরেক নাম মাঘা রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ মাঘ মাস কুম্ভ রাশির উপর কেমন প্রভাব ফেলবে

জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

আরও পড়ুন- বুধবার সারাদিন কেমন কাটবে আপনার,দেখে নিন আজকের রাশিফল

আবার মাঘ বাংলা মাসের দশম মাস। এই মাসের আরেক নাম মাঘা। মাঘ বাংলা সনের দশম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের একাদশ মাস। বাংলা মাঘ এবং শকাব্দের "মাঘা" নামটি এসেছে মঘা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। পাশাপাশি রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ। এই রাশির অধিকর্তা গ্রহ শনি। এই রাশির জাতক-জাতিকাদের জীবনে প্রচুর বাধা বিপত্তি থাকলেও এরা পরবর্তী সময়ে সুখ ভোগ করে। এরা অত্যন্ত ধর্ম পরায়ণ। অন্যায়ের বিরুদ্ধে কোনও রকম আপোস এরা একেবারেই পছন্দ করেন না। তবে অনেক সময় গ্রহদোষের ফলে এদের বিপথে চালিত হতে দেখা যায়। তবে জেনে নেওয়া যাক মাঘ মাস কুম্ভ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- বাড়িতে বা অফিসে রাখুন বুদ্ধ মূর্তি, বাস্তুমতে জেনে নিন এর উপকার

কোনও জটিল চিন্তার জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। প্রচুর উদ্যোগ থাকলেও পারিপার্শ্বিক চাপের ফলে কাজে ব্যাঘাত ঘটবে। এই মাসে ব্যবসার বিষয়ে ভাল ফল পাবেন। আয়ের পরিমান হঠাৎ করেই বৃদ্ধি পেতে পারে। বাড়িতে অতিথি আসার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ আসতে চলেছে। কাছের মানুষদের থেকে মানসিক আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। গুরুজনের সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে। বন্ধুর সঙ্গে একটু বুঝে কথা বলুন, বিবাদের আশঙ্কা রয়েছে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে চাপ বৃদ্ধি পেতে পারে। সন্তানের শিক্ষা সংক্রান্ত বিষয়ে ব্যয় বৃদ্ধি পাবে।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope in Bengali: প্রিয়জনের সঙ্গে অবসরের সময় কাটান! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope in Bengali: আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল