শ্রাবণ মাস কেমন প্রভাব ফেলবে ধনু রাশির উপর, দেখে নিন

Published : Jul 26, 2020, 09:01 AM IST
শ্রাবণ মাস কেমন প্রভাব ফেলবে ধনু রাশির উপর, দেখে নিন

সংক্ষিপ্ত

শ্রাবণ মাস বাংলার চতুর্থতম মাস এই মাস হল বৃ্ষা ঋতুর দ্বিতীয় মাস রাশিচক্রের নবম রাশি ধনু শ্রাবণ মাস ধনু রাশির উপর কেমন প্রভাব ফেলবে

শ্রাবণ মাস বাংলা মাসের চতুর্থতম মাস। এই মাসকে দেবাদিবেদ মহাদেবের মাসও বলা হয়। শ্রাবণ মাস বাংলা বছরের বাকি মাসগুলোর মধ্যে অন্যতম একটি মাস। বাংলার শ্রাবণ মাস জুড়ে শিবের আরাধনা ও পুজো করা হয় । রাশিচক্রের নবম রাশি ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ হল বৃহস্পতি। এই রাশির জাতক-জাতিকাদের বিষয় সম্পত্তিতে আসক্তি কম। এদের জীবনের প্রথম দিকে প্রচুর বাধা বিপত্তি আসলেও তা কেটে যায়। এই রাশির প্রায়ই অর্থাভাব দেখা যায়। এরা খুবই ব্যক্তিত্বসম্পন্ন। তাই অন্যের অধীনে কাজ করতে অসুবিধে ভোগ করতে হয়।  তবে জেনে নেওয়া যাক শ্রাবণ মাস ধনু রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

শ্রাবণ মাসে ধনু রাশির কোমড়ের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। রাস্তাঘাটে সাবধানে যাতায়াত করুন রক্তপাতের যোগ আছে। সঙ্গীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার পেতে পারেন।  কারও উপকার করতে গিয়ে বদনাম হতে পারে।  আইনি বিষয়ে যুক্ত থাকলে সাফল্য পাবেন। মাসের মাঝামাঝি সময়ে এই মাসে মানসিক চাপ বাড়তে পারে।  কোনও কাজে বাধা আসতে পারে। বিদ্যার্থীদের জন্য এই মাস অত্যন্ত শুভ। বেকারদের জন্য কাজের সুযোগ বৃদ্ধি পেতে পারে। গুরুজনের জন্য খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ঋণ পেতে সমস্যা হবে। পাওনা টাকা আদায় করতে গিয়ে নাজেহাল হতে হবে।

জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

মহা শিবরাত্রি ২০২৬: ৩০০ বছর পর তৈরি হচ্ছে বিরল রাজযোগ! টাকার বৃষ্টি হবে এই রাশির ওপর!
Love Horoscope: আপনার জীবন সঙ্গীর গুরুত্ব অনুভব করুন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল