ভাদ্র মাস কেমন প্রভাব ফেলবে কুম্ভ রাশির উপর, দেখে নিন

Published : Aug 30, 2020, 08:49 AM IST
ভাদ্র মাস কেমন প্রভাব ফেলবে কুম্ভ রাশির উপর, দেখে নিন

সংক্ষিপ্ত

  ভাদ্র বাংলার পঞ্চম মাস এই মাস মা দূর্গার আগমনী বার্তা দেয় রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ ভাদ্র মাস কুম্ভ রাশির উপর কেমন প্রভাব ফেলবে

ভাদ্র বাংলার পঞ্চম মাস। বাংলা সনের পঞ্চম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের একাদশতম মাস। শরতের শুরু এই মাসে। নামটি এসেছে ভদ্রা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। এই সময় এক অন্য সাজে সেজে ওঠে প্রকৃতি। কারণ এই সময় থেকেই প্রকৃতি জানান দেয় উমা আসছে। পাশাপাশি রাশিচক্রের রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ। এই রাশির অধিকর্তা গ্রহ শনি। এই রাশির জাতক-জাতিকাদের জীবনে প্রচুর বাধা বিপত্তি থাকলেও এরা পরবর্তী সময়ে সুখ ভোগ করে। এরা অত্যন্ত ধর্ম পরায়ণ। অন্যায়ের বিরুদ্ধে কোনও রকম আপোস এরা একেবারেই পছন্দ করেন না। তবে অনেক সময় গ্রহদোষের ফলে এদের বিপথে চালিত হতে দেখা যায়। তবে জেনে নেওয়া যাক ভাদ্র মাস কুম্ভ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

ভাদ্র মাসে কুম্ভ রাশির সময়ের কাজ সময়ে না করার জন্য ভালো কাজ হাতছাড়া হয়ে যেতে পারে। সুপ্ত অহংবোধ অবশ্যই ত্যাগ করুন। বন্ধুদের সঙ্গে একটু বুঝে কথা বলুন।  মানসিক উদ্বেগের জন্য কাজের ক্ষতি হতে পারে। আপনার মূল্যবান কিছু হারিয়ে যেতে পারে। কোনও কারণে মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। গুরুজনদের সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে। আয়ের পরিমান হঠাৎ করেই বৃদ্ধি পেতে পারে। কোনও বিষয়ে অপরের থেকে সাহায্য চাইতে হতে পারে। বিশ্বস্ত মানুষদের থেকে মানসিক আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মস্থলে কোনও কর্মীর সঙ্গে বিবাদ বৃদ্ধি পেতে পারে। গুরুজনের শারীরিক সমস্যার জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। এই মাসে ব্যবসার বিষয়ে খুব ভালো ফল পেতে পারেন। নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। শারীরিক কোনও সমস্যা বৃদ্ধি পেতে পারে। সন্তানের শিক্ষা সংক্রান্ত বিষয়ে ব্যয় বৃদ্ধি পাবে। কোনও জটিল চিন্তার জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। 

জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Ajker Rashifal: আজ খরচ বৃদ্ধি পেতে পারে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Love Horoscope: প্রেমের সম্পর্ক নিয়ে আপনি খুশি হবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল