ভাদ্র মাস কেমন প্রভাব ফেলবে কর্কট রাশির উপর, দেখে নিন

Published : Aug 22, 2020, 08:41 AM ISTUpdated : Aug 22, 2020, 09:02 AM IST
ভাদ্র মাস কেমন প্রভাব ফেলবে কর্কট রাশির উপর, দেখে নিন

সংক্ষিপ্ত

ভাদ্র বাংলার পঞ্চম মাস এই মাস মা দূর্গার আগমনী বার্তা দেয় রাশিচক্রের তৃতীয় রাশি কর্কট ভাদ্র মাস কর্কট রাশির উপর কেমন প্রভাব ফেলবে

ভাদ্র বাংলার পঞ্চম মাস। বাংলা সনের পঞ্চম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের ষষ্ঠ মাস। শরতের শুরু এই মাসে। নামটি এসেছে ভদ্রা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। এই সময় এক অন্য সাজে সেজে ওঠে প্রকৃতি। কারণ এই সময় থেকেই প্রকৃতি জানান দেয় উমা আসছে। পাশাপাশি রাশিচক্রের চতুর্থতম রাশি কর্কট। এই রাশির অধিকর্তা গ্রহ চন্দ্র। এই রাশির জাতক-জাতিকারা খুব আত্মকেন্দ্রীক তবে স্পর্শকাতর। এরা বাবা মায়ের অত্যন্ত প্রিয়। এরা অত্যন্ত খুঁতখুঁতে এবং ভীতু প্রকৃতির হয়। তবে জেনে নেওয়া যাক ভাদ্র মাস কর্কট রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

ভাদ্র মাসে কর্কট রাশির পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা বৃদ্ধি পেতে পারে। সংসারের জন্য কোনও মঙ্গলজনক কাজ হবে। অনেক দিনের কোনও মনের ইচ্ছে পূরণ হওয়ার যোগ আছে। মামলা মোকদ্দ্মার কাজে সাফল্য পেতে পারেন। এই মাসে অতিরিক্ত খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিদেশ থেকে কোনও কাজের যোগ আসতে পারে। রক্তপাতের আশঙ্কা রয়েছে, তাই সাবধানে চলাফেরা করুন। কর্মস্থান পরিবর্তনের যোগ আসতে পারে। চিকিৎসার বিষয়ে খরচ বৃদ্ধি পেতে পারে। এই মাসে ব্যবসায় নতুন কিছু ঘটতে পারে।  শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বিবাহিত জীবনে সুখের সময়। এই মাসে কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে।

জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

মহা শিবরাত্রি ২০২৬: ৩০০ বছর পর তৈরি হচ্ছে বিরল রাজযোগ! টাকার বৃষ্টি হবে এই রাশির ওপর!
Love Horoscope: আপনার জীবন সঙ্গীর গুরুত্ব অনুভব করুন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল