ভাদ্র মাস কেমন প্রভাব ফেলবে বৃষ রাশির উপর, দেখে নিন

Published : Aug 19, 2020, 08:45 AM IST
ভাদ্র মাস কেমন প্রভাব ফেলবে বৃষ রাশির উপর, দেখে নিন

সংক্ষিপ্ত

ভাদ্র বাংলার পঞ্চম মাস এই মাস মা দূর্গার আগমনী বার্তা দেয় রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ ভাদ্র মাস বৃষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে

ভাদ্র বাংলার পঞ্চম মাস। বাংলা সনের পঞ্চম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের ষষ্ঠ মাস। শরতের শুরু এই মাসে। নামটি এসেছে ভদ্রা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। এই সময় এক অন্য সাজে সেজে ওঠে প্রকৃতি। কারণ এই সময় থেকেই প্রকৃতি জানান দেয় উমা আসছে। পাশাপাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ। এই রাশির অধিকর্তা গ্রহ মঙ্গল। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। পরিস্থিতি প্রতিকূল হলে এরা উগ্রও হয়ে যায়। এরা কায়িক পরিশ্রমের থেকে কূটনৈতিক বুদ্ধি সবথেকে বেশি। এরা খুব তোষামোদ প্রিয় মানুষ। এরা অত্যন্ত বন্ধুবৎসল। এরা যে কোনও বিষয়ে নেতৃত্ব করতে খুব পছন্দ করেন। তবে এদের নেতৃত্ব পছন্দ কেউ অস্বীকার করলে এরা তা মেনে নিতে পারে না। যে কোনও পরিস্থিতি এদের মনের মতো হবে এটাই এদের আশা থাকে। তবে জেনে নেওয়া যাক ভাদ্র মাস বৃষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

ভাদ্র মাসে বৃষ রাশির যারা জমি বা সম্পদ কেনা-বেচার সঙ্গে যুক্ত এই মাস তাদের জন্য খুব শুভ। পুরনো মামলা নিয়ে আশান্তি শুরু হতে পারে। মাসের শেষের দিকে কোথাও পরিবারের সঙ্গে বেড়াতে যেতে পারেন। গুরুজনদের সঙ্গে মনোমালিন্য থাকলে তা কেটে যাবে। এই মাসে কোনও ভালো খবর পেতে পারেন। বিদেশে থাকা কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। শিক্ষার্থীদের পড়াশুনায় মনযোগ বৃদ্ধি পাবে। ব্যবসার দিক দিয়ে মাসটি ভালো তবে পাওয়া আদায়ে সমস্যা দেখা দিতে পারে। কোনও ভুল কাজ করার জন্য কর্মস্থানে অপমানিত হওয়ার আশঙ্কা রয়েছে। অর্থভাগ্য এই মাসে মোটের উপর ভালোই থাকবে। শারীরিক অসুস্থতার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। শারীরিক সমস্যার কারণে কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদ বাড়তে পারে। 

জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

মহা শিবরাত্রি ২০২৬: ৩০০ বছর পর তৈরি হচ্ছে বিরল রাজযোগ! টাকার বৃষ্টি হবে এই রাশির ওপর!
Love Horoscope: আপনার জীবন সঙ্গীর গুরুত্ব অনুভব করুন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল